খেলারদেশ

অ্যারিয়াসের গোলে ঘানাকে হারাল কলম্বিয়া

বিরতির পর হামেস রদ্রিগেজের পরিবর্তে রিচার্ড রিওস মাঠে নামলে কলম্বিয়ার আক্রমণভাগ আরও গতিশীল হয়।

অ্যারিয়াসের গোলে ঘানাকে হারাল কলম্বিয়া

রোমাঞ্চকর ম্যাচে ঘানাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত কলম্বিয়ার

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রোমাঞ্চকর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধে করা জন অ্যারিয়াসের একমাত্র গোলটিই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। ঘানা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় গোলমুখ খুলতে ব্যর্থ হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ১ মিনিটের মাথায় ঘানার টমাস পার্টে দূরপাল্লার শটে কলম্বিয়ার রক্ষণ কাঁপিয়ে দিলেও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে নিজেদের গুছিয়ে নেয় কলম্বিয়া। খেলার ১৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। লুইস সুয়ারেজের চমৎকার এক ক্রস থেকে বল পেয়ে বক্সের কেন্দ্র থেকে ডান পায়ের নিখুঁত শটে ঘানার জাল কাঁপান জন অ্যারিয়াস।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ঘানা। কিন্তু প্রথমার্ধের ৪৪ মিনিটে ইনিয়াকি উইলিয়ামস এবং আন্তোইন সেমেনিয়োর দুটি দুর্দান্ত আক্রমণ কলম্বিয়ার রক্ষণভাগে প্রতিহত হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ল্যাটিন আমেরিকার দলটি।

বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অফসাইডের জন্যে।

বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অফসাইডের জন্যে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও কলম্বিয়া তাদের আক্রমণের ধার বজায় রাখে। বিরতির পর হামেস রদ্রিগেজের পরিবর্তে রিচার্ড রিওস মাঠে নামলে কলম্বিয়ার আক্রমণভাগ আরও গতিশীল হয়। অন্যদিকে ঘানাও ইনিয়াকি উইলিয়ামস ও জর্ডান আইয়ুকে তুলে নিয়ে আব্দুল ফাতায়ু ও আর্নেস্ট নুয়ামাহকে মাঠে নামায়।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই কিছুটা উত্তেজনা ছড়ায়। ফাউলের কারণে কলম্বিয়ার রিচার্ড রিওস এবং ঘানার আলিদু সেইদুসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয়। অতিরিক্ত সময়ের কলম্বিয়ার জামিন্টন কাম্পাজ ও রিচার্ড রিওসের দুটি চমৎকার শট ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি দারুণ দক্ষতায় রুখে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত।

নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৭ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পরও ঘানা সমতায় ফিরতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।