খেলারদেশ

বিশ্বকাপের পর মেক্সিকোর কোচ বদল, দায়িত্বে মার্কেজ

হাভিয়ের আগিরের তৃতীয় মেয়াদে ২০২৪-২৫ কনকাকাফ নেশনস লিগ এবং ২০২৫ গোল্ড কাপ শিরোপা জেতে মেক্সিকো।

বিশ্বকাপের পর মেক্সিকোর কোচ বদল, দায়িত্বে মার্কেজ

মেক্সিকো জাতীয় দলের নতুন কোচ রাফায়েল মার্কেজ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ঘরের মাঠে ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায়ের পরপরই জাতীয় দলের প্রধান কোচ পরিবর্তন করেছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। অভিজ্ঞ কোচ হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার রাফায়েল মার্কেজ।

বার্সেলোনা যুব দলের কোচ ছিলেন মার্কেজ

বার্সেলোনা যুব দলের কোচ ছিলেন মার্কেজ

শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় মেক্সিকোর। ম্যাচের পরই আগিরে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আগিয়ের। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা মার্কেজ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

৪৭ বছর বয়সী রাফায়েল মার্কেজ মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। জাতীয় দলের হয়ে ১৪৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। ক্লাব ক্যারিয়ারে স্পেনের বার্সেলোনার হয়ে চারটি লা লিগা ও দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ একাধিক বড় ট্রফি জিতেছেন। কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা অ্যাথলেটিকের দায়িত্ব পালন করার পর ২০২৪ সালে মেক্সিকো জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন।

হাভিয়ের আগিরের তৃতীয় মেয়াদে মেক্সিকো উল্লেখযোগ্য অগ্রগতি দেখায়। তার অধীনে দলটি ৩৭ ম্যাচে ২২টি জয়, ৯টি ড্র ও মাত্র ৬টি হার দেখেছে। এছাড়া ২০২৪-২৫ কনকাকাফ নেশনস লিগ এবং ২০২৫ গোল্ড কাপ শিরোপাও জেতে মেক্সিকো। এবারের বিশ্বকাপে দলটি ৪০ বছরের মধ্যে প্রথমবার নকআউট পর্বে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়। বিদায়ী কোচ আগিরে বিশ্বাস করেন মার্কেজের নেতৃত্বে মেক্সিকো আরও এগিয়ে যাবে। নতুন কোচের সামনে এখন ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল গড়ে তোলার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।