মুসলিম বিদ্বেষী স্লোগানে জরিমানা
মুসলিমবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
বিশ্বকাপজয়ী স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফা। গত ৩১ মার্চ বার্সেলোনায় মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে স্প্যানিশ সমর্থকদের মুসলিমবিদ্বেষী স্লোগানের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে।

শুক্রবার ফিফা জানিয়েছে, প্রাথমিকভাবে তিন সদস্যের ডিসিপ্লিনারি প্যানেল শাস্তির সিদ্ধান্ত নেওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে আপিল বিভাগও তা বহাল রেখেছে।
এস্পানিওলের মাঠে হওয়া গোলশূন্য ম্যাচটির ১০ ও ৪৭ মিনিটে ওই স্লোগান শোনা যায়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। নিজেও মুসলিম এই বার্সেলোনা উইঙ্গার এপ্রিলে ইনস্টাগ্রামে লেখেন, ‘মাঠে কাউকে বিদ্রূপ করতে ধর্মকে ব্যবহার করা আপনাকে অজ্ঞ ও বর্ণবাদী হিসেবে তুলে ধরে।’ তবে ওই বিদ্বেষমূলক আচরণের সরাসরি লক্ষ্য ছিলেন না ইয়ামাল।
ফিফার শৃঙ্খলাবিষয়ক বিচারকেরা তাঁদের রায়ে উল্লেখ করেছেন, এ ধরনের ঘটনার জন্য কঠোর শাস্তি প্রয়োজন। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে এটিই প্রথম অপরাধ বলে তাঁরা বিবেচনায় নিয়েছেন। পাশাপাশি ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রকাশ্যে নিন্দা জানানোর বিষয়টিও ইতিবাচক হিসেবে দেখেছেন তাঁরা।
জরিমানার পাশাপাশি স্পেনের পরবর্তী ঘরের মাঠের প্রীতি ম্যাচে দর্শক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা। ম্যাচটি ২০২৭ সালের জুন অথবা ২০২৮ সালের মার্চে অনুষ্ঠিত হতে পারে। ওই ম্যাচে স্টেডিয়ামের মোট আসনের ১৫ শতাংশ বন্ধ রাখতে হবে অথবা নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখতে হবে।
এসব গোষ্ঠীর মধ্যে থাকতে পারে পরিবার, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী সংগঠনগুলো। ফিফার বিচারকেরা আরও বলেছেন, ম্যাচের আগে স্প্যানিশ কর্মকর্তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিলেন, ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করেছিলেন এবং প্রকাশ্যে স্লোগানের নিন্দা জানিয়েছিলেন। দায়ী সমর্থকদের শনাক্ত করতেও তাঁরা কাজ করেছেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলসাফের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, ডাক পেয়েছেন রোনান
আন্তর্জাতিক ফুটবলআর্জেন্টিনার সঙ্গে ২০৩০ পর্যন্ত থাকছেন স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলঅনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ খেলতে আজারবাইজান গেল বাংলাদেশ দল
আন্তর্জাতিক ফুটবলশৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক নিষিদ্ধ রোনালদো
আন্তর্জাতিক ফুটবলউজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
আন্তর্জাতিক ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।