এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই
উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাইপর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি: এএফসি
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাইপর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
তাসখন্দে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য লড়াই করে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বাংলাদেশের হয়ে জয়সূচক গোল করেন বদলি হিসেবে নামা রুনা আক্তার। থ্রু বল পেয়ে উজবেকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন তিনি।
এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমা মারমার চিপ থেকে পাওয়া বলে আলমিনা কাছ থেকে ট্যাপ-ইন করে গোল করেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৭ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ফারানগিজ লাকায়েভা উজবেকিস্তানের সমতা ফেরান।
এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে রুনার গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ ‘এইচ’-এর লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন ফিলিপাইন। রোববারের সেই ম্যাচটিই ঠিক করবে কোন দল গ্রুপসেরা হয়ে পরবর্তী পর্বে যাবে। উজবেকিস্তান ইতোমধ্যে বিদায় নিয়েছে।
বাছাইপর্বে আটটি গ্রুপে এক রাউন্ডের লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাবে। সরাসরি মূল পর্বে উঠেছে ২০২৬ আসরের শীর্ষ চার দল উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও চীন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলসাফের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, ডাক পেয়েছেন রোনান
আন্তর্জাতিক ফুটবলআর্জেন্টিনার সঙ্গে ২০৩০ পর্যন্ত থাকছেন স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলঅনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ খেলতে আজারবাইজান গেল বাংলাদেশ দল
আন্তর্জাতিক ফুটবলমুসলিমবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
আন্তর্জাতিক ফুটবলশৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক নিষিদ্ধ রোনালদো
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।