খেলারদেশ

সতর্কবার্তা দিলেন স্পেন কোচ

❛বিশ্বকাপে ইয়ামালের সেরাটা এখনও বাকি❜

❛বিশ্বকাপে ইয়ামালের সেরাটা এখনও বাকি❜

বিশ্বকাপে ইয়ামালের সেরাটা এখনও দেখা যায়নি, সতর্কবার্তা স্পেন কোচের

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বকাপে লামিন ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও বাকি বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। বাংলাদেশ সময় আজ রাত ১টায়, লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। তার আগে দে লা ফুয়েন্তে বলেন, ১৮ বছর বয়সী এই তারকার আসল রূপ এখনও পুরোপুরি দেখা যায়নি। লামিনের সেরা খেলা, জাদুর ঝলক এখনও বাকি।

দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লামিন ইয়ামাল এবার বিশ্বকাপে এখনও নিজের সর্বোচ্চ ছন্দে পৌঁছাতে পারেননি। যেখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড একের পর এক গোল করছেন, সেখানে ইয়ামালের ঝুলিতে এখন পর্যন্ত মাত্র একটি গোল, কোনো অ্যাসিস্ট নেই।

Image

দে লা ফুয়েন্তে বলেন, “আমরা জানি, আক্রমণভাগে ইয়ামালের সেরা সংস্করণটি এখনও দেখা যায়নি। আমরা যেভাবে তাকে দেখতে অভ্যস্ত, সেই মানে সে এখনও খেলতে পারেনি।”

বিশ্বকাপ শুরুর আগে মৌসুমের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন ইয়ামাল। তবুও ডান প্রান্ত দিয়ে তার গতিময় আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য নিয়মিত হুমকি হয়ে উঠেছে।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে স্পেনের ১-০ ব্যবধানের জয়ের পর দে লা ফুয়েন্তে ইয়ামালের পারফরম্যান্সকে তার “সেরা ম্যাচগুলোর একটি” বলে আখ্যায়িত করেছিলেন। এ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ইয়ামালের সঙ্গে কঠিন লড়াই করতে গিয়েই পর্তুগালের ফুল-ব্যাক নুনো মেন্দেস ৫৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন।

কোচের ভাষায়, “আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম। ইয়ামালকে সামলাতে গিয়ে যে ডিফেন্ডার তাকে মার্ক করছিল, শেষ পর্যন্ত অতিরিক্ত চাপের কারণে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে।”

দে লা ফুয়েন্তের মতে, এই বিশ্বকাপের কঠিন পরীক্ষাগুলো ইয়ামালকে আরও পরিণত করেছে। তিনি বলেন, “ওকে আলাদা করে অনুপ্রাণিত করতে হয় না। বরং অনেক সময় তার বাড়তি উদ্দীপনা একটু কমিয়ে রাখতে হয়। সে সবসময় আরও বেশি কিছু করতে চায়।”

এবারের বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি স্পেন। তবে কোয়ার্টার ফাইনালে তাদের সামনে রয়েছে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে আসা বেলজিয়াম। বেলজিয়ামের বিপক্ষেই কি আবার গোলের দেখা পাবেন লামিন ইয়ামাল?

দে লা ফুয়েন্তের জবাব, “আক্রমণভাগে সে অবশ্যই প্রভাব ফেলবে। তার প্রখর সম্ভাবনা রয়েছে, আর আমি বিশ্বাস করি—তার সেরাটা এখনও আসেনি।”

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।