খেলারদেশ

বিশ্বকাপ ফাইনালের অজানা তথ্য

স্পেনের জয়ের কারণ ঐ কয়েন?

বিশ্বকাপ জয়ের আগে কুকুরেয়ার মাঠে একটা মুদ্রা পুঁতে রাখেন। কেন?

স্পেনের জয়ের কারণ ঐ কয়েন?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

স্পেনের ২০২৬ বিশ্বকাপ জয়ের পেছনে ছিল এক অদ্ভুত কুসংস্কারও। ফাইনালের আগে মাঠে একটা মুদ্রা পুঁতে রেখে, স্পেনের কিংবদন্তি জোয়ান ক্যাপদেভিলার ১৬ বছর আগের ঐতিহ্য অনুসরণ করেন মার্ক কুকুরেয়া।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে স্পেন। বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোহা।

Image

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, কুকুরেয়া নিজের মোজার ভেতর থেকে একটি মুদ্রা বের করেন। এরপর তিনি মাঠের ঘাসে ছোট একটি গর্ত করে সেটি পুঁতে দেন। মুহূর্তটি তখন খুব একটা নজরে না এলেও ম্যাচের পর এর রহস্য উন্মোচন করেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জোয়ান ক্যাপদেভিলা।

Image

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপদেভিলা লেখেন, “এবার একটা গোপন কথা বলি। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের আগে আমিও মাঠে একটি মুদ্রা পুঁতে রেখেছিলাম। এই গল্প আমি অসংখ্যবার বলেছি। এবার আমি মার্ক কুকুরেয়াকে একই কাজ করতে বলেছিলাম। মার্ক, তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন!”

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের আগে ক্যাপদেভিলাও একই রীতি পালন করেছিলেন। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। সেই ‘সৌভাগ্যের রীতি’ এবারও কাজে দিয়েছে বলে মনে করছেন অনেক সমর্থক।

Image

এই বিশ্বকাপে কুকুরেয়া ছিলেন স্পেনের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। পুরো টুর্নামেন্টে একটি মিনিটও মিস করেননি তিনি এবং তিনটি অ্যাসিস্টও করেন।

ফাইনালের আগে আরও একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্প্যানিশ এই লেফট-ব্যাক। তিনি বলেছিলেন, “আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু শরীরে আঁকাব।” এখন বিশ্বকাপ জয়ের পর সেই প্রতিশ্রুতিও রাখতে হবে কুকুরেয়াকে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।