খেলারদেশ

নেইমার

সমালোচকদের প্রতি নেইমারের কড়া জবাব

সমালোচকদের তোপের জবাবে ক্ষুব্ধ নেইমার : ‘আর কত অভিযোগ করবে? নিজের কাজ নিয়ে থাকো।’

সমালোচকদের প্রতি নেইমারের কড়া জবাব

নেইমার, ব্রাজিল দলের হয়ে বিশ্বকাপে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ব্রাজিল ও সান্তোস তারকা নেইমার সামাজিক মাধ্যমে কড়া ভাষায় জবাব দিয়েছেন সমালোচকদের। সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন নেইমার। এরপর তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সমালোচনা শুরু হয়, কারণ যেদিন সান্তোস কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে খেলছিল, সেদিনই নেইমারকে পোকার টুর্নামেন্টে দেখা যায়।

Image

তবে নেইমার জানান, এটি ছিল তাঁর বিশ্রামের দিন। ২০২৬ বিশ্বকাপ শেষে বিশেষ প্রশিক্ষণসূচির অংশ হিসেবে কোচ কুকা তাঁকে বিশ্রাম দিয়েছিলেন। নেইমারের দাবি, ম্যাচের আগে তিনি নির্ধারিত অনুশীলন শেষ করেছিলেন। এরপর ছুটির দিনটি কাজে লাগিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, "এখন আমি অনুশীলনে যাচ্ছি। এবার কি অনুশীলন করতে পারি, নাকি এটাও নিয়ে অভিযোগ করবে? নিজের কাজ নিয়ে থাকো।"

বিশ্বকাপের পর এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরেননি নেইমার। তবে তিনি নিয়মিত সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করছেন। সবকিছু ঠিক থাকলে, শনিবার চাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের দলে ফেরার সম্ভাবনাও রয়েছে তাঁর।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।