বিশ্বকাপ শেষে বেকার যেসব কোচ
২০২৬ বিশ্বকাপ শেষে এ পর্যন্ত ২৩ জন কোচ তাঁদের চাকরি ছেড়েছেন বা বরখাস্ত হয়েছেন।

বিশ্বকাপের পর অধিকাংশ কোচেরই চাকরির মেয়াদ শেষ হয়েছে, অনেকেই চাকরিচ্যুতও হয়েছেন।
প্রতিটি বিশ্বকাপ শেষেই ব্যর্থ দলগুলির ফেডারেশন কোচদের বলির পাঠা বানায়। আবার অনেক কোচ নিজেই ইস্তফা দিয়ে ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ বা সুযোগ অনুসন্ধান করেন। অনেক সফল কোচকেও দেখা যায় বিশ্বকাপ শেষে নিজের সুনাম অক্ষুন্ন রাখতে চাকরি ছেড়ে দেন। যেমন ব্রাজিলের লুই ফেলিপ স্কলারি করেছিলেন। ২০০২ বিশ্বকাপ জিতিয়ে চাকরিতে ইস্তফা দিয়েছিলেন।
২০২৬ বিশ্বকাপ শেষে এ পর্যন্ত ২৩ জন কোচ তাঁদের চাকরি ছেড়েছেন বা বরখাস্ত হয়েছেন। তাঁরা হলেন: দিদিয়ের দেশম (ফ্রান্স), ইউলিয়েন নাগলসমান (জার্মানি), রবার্তো মার্তিনেস (পর্তুগাল), জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া), হাভিয়ের আগিরে (মেক্সিকো), রোনাল্দ কোয়েমান (নেদারল্যান্ডস), মিরোস্লাভ কুবেক (চেকিয়া), পেপ থিয়াও (সেনেগাল), রুডি গার্সিয়া (বেলজিয়াম), কার্লোস কেইরোস (ঘানা) , জামাল সেল্লামি (জর্ডান), সের্গেই বার্বারেজ (বসনিয়া-হার্জেগোভিনা), স্টিভ ক্লার্ক (স্কটল্যান্ড), টনি পোপোভিচ (অস্ট্রেলিয়া), হুলেন লোপেতেগি (কাতার), সেবাস্তিয়ান মাইনে (হাইতি), মোহামেদ ওয়াহাবি (মরক্কো), মুরাত ইয়াকিন (সুইজারল্যান্ড), মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে), হং মিউং-বো (দক্ষিণ কোরিয়া), সেবাস্তিয়ান বেক্কাচিচি (একুয়েডর), সাবরি লামুচি ও হার্ভি রেনার্দ (তিউনিসিয়া)

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।