খেলারদেশ

ফিফা

বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিফা!

বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিফা! ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনায় ফিফা-উয়েফা দ্বন্দ্ব চরমে।

বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিফা!

বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিফা!

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এক বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ফিফার বাণিজ্যিক কার্যক্রমের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপ বিবেচনা করতে পারে ইউরোপীয় দেশগুলো।

জানা যায়, ইনফান্তিনো এমন এক নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করছেন, যা পুরুষ ও নারী ফুটবলের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। এর আওতায় ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপও আসতে পারে। এতে ভবিষ্যতে বিশ্বকাপ আরও সম্প্রসারণ বা আরও ঘন ঘন আয়োজনের পথ তৈরি হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও টকস্পোর্টসের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে জশুয়া কুশনার ও জেপি মরগানের নামও উঠে এসেছে।

উয়েফার বর্তমান সভাপতি আলেক্সান্ডার চেফেরিন

উয়েফার বর্তমান সভাপতি আলেক্সান্ডার চেফেরিন

এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছে উয়েফা। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা এমন সীমা অতিক্রম করেছে, যা ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর কখনোই করা উচিত না। ফুটবলের আত্মা ও এর পরিচালনব্যবস্থা বিক্রির পণ্য না। এটা ফিফার বিক্রি করারও সম্পদ না।’

সূত্রের তথ্যমতে, বিষয়টি নিয়ে ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলো জরুরি বৈঠক করতে যাচ্ছে। পাশাপাশি আগামী ১৮ নভেম্বর মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে একজন শক্তিশালী প্রার্থী দাঁড় করানোর বিষয়েও আলোচনা চলছে।

Image

এর নেপথ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপ চলাকালে ইনফান্তিনোর একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া বালোগুনের লাল কার্ড স্থগিতের ঘটনায়ও বিতর্ক তৈরি হয়, যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে ফিফার নৈতিকতা কমিটির কাছে অভিযোগ করার ইচ্ছা প্রকাশ করে।

ফিফাও পাল্টা ঘোষণা দিয়েছে

ফিফাও পাল্টা ঘোষণা দিয়েছে

সমালোচনার মধ্যেই ফিফা FIFA Forward Enterprise (FFE) নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছে। সংস্থাটির দাবি, দীর্ঘমেয়াদি সংখ্যালঘু বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করে বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করা হবে। ফিফা আরও জানিয়েছে, ফুটবলের পরিচালনা, প্রতিযোগিতা, ম্যাচ ক্যালেন্ডার এবং সব ধরনের ক্রীড়া-সংক্রান্ত সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। বেসরকারি বিনিয়োগকারীদের এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

উল্লেখ্য, বিশ্বকাপ বয়কটের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টি বর্তমানে উয়েফার অভ্যন্তরীণ আলোচনা ও সম্ভাব্য পদক্ষেপের পর্যায়ে রয়েছে। একইভাবে, ফিফার প্রস্তাবও সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায় আছে। ফলে পুরো পরিস্থিতি এখনো পরিবর্তনশীল।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।