‘মেসির পাশে খেলতেই ইন্টার মায়ামিতে আশা’
সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ামিতে যোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে ক্যাসেমিরো তাঁর হৃদয়ের অনুভূতির কথা প্রকাশ করেন।

ক্যাসেমিরো
ফুটবল অঙ্গনে দলবদলের সবচেয়ে বড় চমকগুলোর একটি হয়ে উঠেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর ইন্টার মায়ামিতে যোগদান। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে ভেড়াতে ইতালির বেশ কিছু শীর্ষ ক্লাবসহ একাধিক ইউরোপীয় দল আগ্রহী ছিল। তবে সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির সতীর্থ হওয়ার পথকেই বেছে নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ামিতে যোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে ক্যাসেমিরো তাঁর হৃদয়ের অনুভূতির কথা প্রকাশ করেন। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির প্রতি চরম শ্রদ্ধা ও ভালোবাসার কথা ব্যক্ত করে তিনি বলেন- ‘আমার সামনে অনেক প্রস্তাব ছিল, ইতালি থেকে শুরু করে খেলার মতো অনেক দল... কিন্তু আমি মেসির সাথে খেলতে চেয়েছি এবং ঠিক সেখানেই আছি। মেসির পাশে থেকে তাঁকে আরও শিরোপা জেতাতে চাই। সে যতটা গ্রেট, তাঁকে আরও গ্রেট করে তুলতে চাই। মেসিকে একের পর এক শিরোপা জিততে সাহায্য করতে চাই। সে তো ফুটবলের ঈশ্বর!’
একসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে বার্সেলোনার মুখোমুখি হয়ে এল ক্লাসিকোর মঞ্চে মেসির প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন মাঠে লড়াই করেছেন ক্যাসেমিরো। তবে মাঠের সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসির ক্যারিয়ারের এই সায়াহ্নে তাঁর সহযোগী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ইন্টার মায়ামির ড্রেসিংরুমে ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ ও শক্তপোক্ত মিডফিল্ডারের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। একই সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই তারকার এই মিলন এমএলএস ফুটবলে এক নতুন রোমাঞ্চ ও উন্মাদনার সৃষ্টি করেছে। দুই তারকাকে একসাথে মায়ামির জার্সিতে মাঠে দেখা যাবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ২০ মিনিটে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।