খেলারদেশ

লামিন ইয়ামাল

বাবা হতে চলেছেন লামিন ইয়ামাল?

লামিন ইয়ামালের সঙ্গী ইনেস গার্সিয়ার এক ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন

বাবা হতে চলেছেন লামিন ইয়ামাল?

লামিন ইয়ামাল ও ইনেস গার্সিয়া

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। তাঁর সঙ্গী ইনেস গার্সিয়ার শেয়ার করা এক টিকটক ভিডিও ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা। অনেক ভক্তের প্রশ্ন—তাহলে কি বাবা হতে চলেছেন ইয়ামাল?

সব আলোচনার সূত্র ওই ভিডিও। সেখানে গর্ভবতী নারীদের বিভিন্ন মুহূর্তের ছবি দেখানো হয়েছে। ভিডিওর সঙ্গে ক্যাপশন হিসেবে আবেগী কথাও ছিল। যেখানে মাতৃত্বকে মহৎ এক অনুভূতি হিসেবে তুলে ধরা হয়েছে। লিখেছেন, ‘তোমার হৃদস্পন্দনের কারণেই আরেকটা হৃদয় স্পন্দিত হচ্ছে।’

ভিডিওটি ইনেস গার্সিয়া নিজের অ্যাকাউন্টে শেয়ার করার পরই শুরু হয় গুঞ্জন। অনেক অনুসারী ধারণা করতে থাকেন, এটা হয়তো তাঁর ব্যক্তিগত জীবনের ইঙ্গিত কোনো। আবার কেউ কেউ মনে করেন, এটা স্রেফ এক আবেগী ভিডিও, যার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। তবে এখন পর্যন্ত ইয়ামাল বা ইনেস—কেউই সন্তান প্রত্যাশার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাঁদের ঘনিষ্ঠ সূত্র থেকেও এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনার পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইয়ামাল নিজেকে বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলারে পরিণত করেছেন। স্পেনকে বিশ্বকাপ জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের ক্যারিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও এখন ভক্ত ও গণমাধ্যমের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশ্বকাপের পর থেকেই ইনেস গার্সিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। সামাজিক মাধ্যমে দুজনের বিভিন্ন কর্মকাণ্ডও অনুসারীদের নজর কেড়েছে। সর্বশেষ এই ভিডিও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

তবে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত ইয়ামাল বাবা হতে চলেছেন—এমন দাবি করার সুযোগ নেই। আপাতত এটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।