ছোট সংস্করণে সর্বোচ্চ রান এখন বাটলারের
কাইরন পোলার্ডকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে দ্য হানড্রেডের ম্যাচে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে দুই চার ও ছয় ছক্কায় ২০ বলে জস বাটলারের ব্যাটে এলো ৫১ রান। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ১০৬তম ফিফটি। এতে কাইরন পোলার্ডকে টপকে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন এই ইংলিশ ক্রিকেটার।
৫২২তম ম্যাচ আর ৪৯২তম ইনিংসে এসে এই কীর্তি গড়লেন তিনি। পোলার্ডের ১৪ হাজার ৮০৩ রান টপকে বাটলারের রান এখন ১৪ হাজার ৮৩৩। ৩৫.৪০ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন।
দুই নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭৪৬ ম্যাচ ও ৬৬৩ ইনিংসে করেছেন ১৪ হাজার ৭০৩ রান। এই রান করার পথে ৩১ ও ১৫১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
দারুণ খেলতে থাকা এই ব্যাটসম্যানের সামনে এখন প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রান স্পর্শ করার সুযোগ রয়েছে।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ১৪ হাজার রান করেছেন আরও তিন ক্রিকেটার। তারা হলেন- অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেট ১২০ বলের হলেও দ্য হানড্রেড ১০০ বলের টুর্নামেন্ট। ২০ বলের ব্যবধান থাকলেও ক্রিকেট পরিসংখ্যানবিদরা এই টুর্নামেন্টের সকল পরিসংখ্যান টি-টোয়েন্টি রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই দ্য হানড্রেডে ফিফটি করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাটলার।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।