খেলারদেশ

বাংলাদেশ ফুটবল

বাংলাদেশের হয়ে খেলতে চান না অনেক প্রবাসী খেলোয়াড়

বাংলাদেশের হয়ে খেলতে চান না অনেক প্রবাসী খেলোয়াড়

বাংলাদেশের হয়ে খেলতে চান না অনেক প্রবাসী খেলোয়াড়

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের শক্তি আরও বাড়াতে অন্তত পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে বাফুফে। ফলাফলও আশাব্যাঞ্জক। ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এবার মূল লক্ষ্য যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা।

ফারহান আলী ওয়াহিদ (মাঝে)

ফারহান আলী ওয়াহিদ (মাঝে)

এই তালিকায় এগিয়ে আছেন ফারহান আলী ওয়াহিদ। তার প্রয়োজনীয় প্রাথমিক কাগজপত্রের কাজ সম্পন্ন হয়েছে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বায়োমেট্রিক ও পাসপোর্ট প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া জায়ান হাকিমের নথিপত্রও বাফুফের হাতে রয়েছে। নাগরিকত্ব-সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শেষ হলে সাফ চ্যাম্পিয়নশিপের আগেই তাকে জাতীয় দলের ক্যাম্পে দেখা যেতে পারে। অন্যদিকে আইরিশ প্রবাসী লুই ওয়াটসনের জন্মনিবন্ধন-সংক্রান্ত জটিলতা আগেই শেষ হয়েছে। বর্তমানে তার বাংলাদেশি পাসপোর্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা চলছে।

Image

উপরন্তু, আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্টকে সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলমান প্রস্তুতি ক্যাম্পে আরও পাঁচজন প্রবাসী ফুটবলারকে যুক্ত করছে বাফুফে।

অ্যাডাম আব্বাস

অ্যাডাম আব্বাস

তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম অ্যাডাম আব্বাস। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি এবং পরে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। তার বাংলাদেশি পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামান্য চোটে থাকলেও কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণ ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার আশা করা হচ্ছে। এছাড়া ইংল্যান্ডপ্রবাসী ডিফেন্ডার জিদান ইউসুফ ও মোহাম্মদ মাহি খান ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়াপ্রবাসী এহসান মল্লিক এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ফারজাদ আফতাবও পর্যায়ক্রমে দলের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

তবে প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির পথ পুরোপুরি মসৃণ নয় এখনো। বাফুফে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছিল। এর মধ্যে অনেকেই বাংলাদেশের হয়ে খেলতে অনীহা প্রকাশ করেছেন। যেমন- নেহান হাসান, জ্যাক ডুরান্ট এবং আরহাম এই মুহূর্তে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখাননি। তারা আপাতত নিজেদের ক্লাব ক্যারিয়ারেই মনোযোগ দিতে চান। যদিও ভবিষ্যতে তাদের রাজি করানোর আশা ছাড়ছে না বাফুফে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।