খেলারদেশ

শ্রীলঙ্কা টেস্টের আগে আবারও ভারত দলে চোটের ধাক্কা

ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতের আঙুলের চোটে পড়েছেন শুভমান গিল।

শ্রীলঙ্কা টেস্টের আগে আবারও ভারত দলে চোটের ধাক্কা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

জসপ্রিত বুমরাহর এবার চোটে পড়েছেন অধিনায়ক শুভমান গিল। শ্রীলঙ্কায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরুর আগের দিন ডানহাতের আঙুলের চোটে পড়েন। ফলে, এই প্রস্তুতি ম্যাচে তার খেলা হচ্ছে না। ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।

বৃহস্পতিবার অনুশীলনে গুরনুর ব্রারের বলে আঙুলে চোট পান। পরে শুশ্রুষা শেষে মাঠে ফিরে স্পিন বোলিংয়ের বিপক্ষে প্রস্তুতি নেন। ব্যাটিং প্রস্তুতি শেষে ফিল্ডিং অনুশীলনের সময় ফের একই জায়গায় ব্যথা পান ভারতীয় টেস্ট অধিনায়ক।

এরপরেই মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। আপাতত মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, তার চোট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি। ফলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, টেস্ট সিরিজ থেকে তিনি ছিটকে যাচ্ছেন কি-না।

আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ আগস্ট।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।