খেলারদেশ

এএফসি চ্যালেঞ্জ লিগ

ফর্টিসের প্রতিপক্ষ নির্ধারণ ২০ আগস্ট

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ড্র ২০ আগস্ট, সেদিনই জানা যাবে ফর্টিস এফসির প্রতিপক্ষ কোন কোন দল হতে যাচ্ছে

ফর্টিসের প্রতিপক্ষ নির্ধারণ ২০ আগস্ট

এএফসি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা শেষ হচ্ছে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২০২৬/২৭ মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ড্র। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এএফসি হাউসে বাংলাদেশ সময় দুপুর ১টায় এই ড্র অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব ফর্টিস এফসি প্রথমবারের মতো মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাদের সঙ্গে আরও কয়েকটা ক্লাব প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের মঞ্চে অভিষেক ঘটাতে যাচ্ছে। ড্র এর আগে পট প্রকাশিত হয়েছে।

পশ্চিম অঞ্চলের দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। ফর্টিস এফসি রয়েছে তৃতীয় পটে, যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে তাজিকিস্তানের ইস্তিকলল এবং সিরিয়ার আল ইত্তিহাদ আহলি আলেপ্পো।

ফর্টিস এফসি

ফর্টিস এফসি

পশ্চিম অঞ্চলের পটে ফর্টিস

পট-১ : আল আরাবি (কুয়েত), এফসি গোয়া (ভারত), আহাল এফসি (তুর্কমেনিস্তান)

পট-২ : কাদসিয়া এসসি (কুয়েত), আল আনসার (লেবানন), নেজমেহ এসসি (লেবানন)

পট-৩ : এফসি ইস্তিকলল (তাজিকিস্তান), ফর্টিস এফসি (বাংলাদেশ), আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো (সিরিয়া)

পট-৪ : পারো এফসি (ভুটান), এফসি রেগার-তাদাজ (তাজিকিস্তান), হোমস আল ফিদা (সিরিয়া)

পাঁচটি গ্রুপে ভাগ করে লড়বে মোট ২০টি ক্লাব। বাকি ক্লাবগুলো পূর্ব অঞ্চল থেকে উঠে আসবে। এর মধ্যে পশ্চিম অঞ্চলে থাকবে ৩ গ্রুপ এবং পূর্ব অঞ্চলে থাকবে ২ গ্রুপ। প্রতিটি গ্রুপে থাকবে ৪টা করে দল।

গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৪ অক্টোবর, ২০২৬। প্রতিযোগিতা হবে কেন্দ্রীয় ভেন্যুতে। প্রত্যকটা দল একে অপরের বিপক্ষে একটা করে ম্যাচ খেলবে।

নকআউট পর্বের সূচি

কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৮ মার্চ, ২০২৭। সেমিফাইনাল হবে ৭ থেকে ১৫ এপ্রিল, ২০২৭। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মে, ২০২৭।

ফর্টিস এফসির জন্য এই ড্র গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ক্লাবটি এশিয়ার মঞ্চে কোন কোন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।