ডারউইনে ইতিহাস গড়ার পর যা বললেন হাসান ও স্মিথ
টস জিতে বোলিং পাওয়ার পরেই ডারউইন টেস্টে জেতার স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিখ্যাত এবিসি স্পোর্টসকে বলেছেন হাসান মাহমুদ। আর বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া পুরাপুরি বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন স্টিভ স্মিথ।

হাসান মাহমুদ ও স্টিভ স্মিথ
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া হাসান মাহমুদের সাক্ষাৎকার নেয় অস্ট্রেলিয়ার বিখ্যাত মিডিয়া এবিসি স্পোর্টস। সাংবাদিক: অভিনন্দন। এই জয় আপনার ও বাংলাদেশের কাছে কী অর্থ বহন করে? হাসান: এই অনুভূতি অসাধারণ। একটা টেস্ট ম্যাচ জেতার অনুভূতি সবসময়ই আলাদারকম।বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলে আপনি যখন জিতবেন, সেটার আনন্দ অন্য লেভেলের। সাংবাদিক: যখন অস্ট্রেলিয়ায় এসেছিলেন, এরকম কিছু সম্ভব ভেবেছিলেন? হাসান: হ্যাঁ। আমরা ভেবেছিলাম প্রতিদিনই আগের চেয়ে উন্নতি করবো। সেভাবেই অনুশীলন করেছি। ম্যাচে এবং ম্যাচে প্রসেসটা অনুসরণ করেছি। তাতেই ম্যাচটা এভাবে শেষ হয়েছে। সাংবাদিক: হাসান, ঠিক কোন ধাপে মনে হয়েছে যে আপনারা জিততে পারেন? হাসান: প্রথম দিনেই, যখন টস হেরে বোলিং পাওয়ার পরেই আমরা ভাবতে শুরু করি এই ম্যাচ জেতা সম্ভব। বোলিং পাওয়ার মুহূর্ত থেকে একদম প্রথম বল থেকেই আমরা সেভাবেই সারাদিন খেলে পার করেছি। সাংবাদিক: হাসান, খেলা শেষে দেশের খুব গুরুত্বপূর্ণ কেউ কল করেছিল? হাসান: হ্যাঁ, প্রধানমন্ত্রী ভিডিও কল দিয়েছেন এবং সবাই খুব উল্লসিত ছিলো। সাংবাদিক: উনি কী বলেছেন? হাসান: অভিনন্দন জানিয়েছেন।বাংলাদেশে উনি আমাদের জন্য অপেক্ষা করবেন এবং আমরা দেশে ফিরলে দেখা করবেন এবং খেলা নিয়ে কথাবার্তা হবে।
হাসান মাহমুদের সাক্ষাৎকার নেওয়ার পর এবিসি স্পোর্টস অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে এই ম্যাচে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স, চারদিনে কী কী হলো তা জানতে চায়। কোনো ভণিতা না করেই তিনি স্বীকার করে নেন অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বাংলাদেশ অযিদের চেয়ে সেরা ক্রিকেট খেলেছে। তিনি আরও বলেন, জয়ের টার্গেট অন্তত দুইশ দিলেও অন্যরকম হতে পারতো।ক্যামেরন গ্রিন দারুণ ব্যাট করেছেন, তাঁকে কেউ সঙ্গ দিতে পারেনি। একটি বাজে সপ্তাহ নাকি অন্য কিছু? এই প্রশ্নের জবাবে স্মিথ বলেন, অবশ্যই বাজে একটি সপ্তাহ। আমরা বিশ্বের এক নম্বর দল।দীর্ঘদিন ধারাবাহিকভাবে ভালো খেলেই দল এই জায়গায় পৌঁছেছে। তবে অবশ্যই বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের পুরোপুরি আউটপ্লে করেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটস্টার্কের আগুনে দুই দিনেই শেষ বাংলাদেশ
ক্রিকেট৬৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রিকেটআড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ক্রিকেটহাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।