খেলারদেশ

ম্যানচেস্টার সিটি

সিটিতে যাচ্ছেন আইয়ুব বোয়াদি

আইয়ুব বোয়াদির ১০ কোটি ইউরোতে দলবদল, লিলের সঙ্গে চুক্তি সম্পন্ন ম্যান সিটির

সিটিতে যাচ্ছেন আইয়ুব বোয়াদি

সিটিতে যাচ্ছেন আইয়ুব বোয়াদি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বোয়াদিকে দলে ভেড়ানোর পথে বড় ধাপ পেরিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। লিলের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চুক্তিটির মোট মূল্য অ্যাড-অনসহ প্রায় ১০ কোটি ইউরো হতে পারে।

বোয়াদিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল সিটি। এর আগে খেলোয়াড়ের ব্যক্তিগত শর্ত নিয়েও সমঝোতা করে ফেলেছিল। মূল জটিলতা ছিল লিলের সঙ্গে দলবদল ফি ও চুক্তির কাঠামো নিয়ে। গত সপ্তাহেও দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছিল এবং লিল বোয়াদির মূল্য প্রায় ১০ কোটি ইউরো ধার্য করে রেখেছিল। এবার সেই আলোচনারও ইতি হয়েছে। রোমানোর দাবি, বোয়াদিকে ছাড়ার ব্যাপারে লিল ম্যানচেস্টার সিটিকে সবুজ সংকেত দিয়েছে। ফলে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের ইংল্যান্ডযাত্রা এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায়।

২০২৬ বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে চলে আসেন আইয়ুব বোয়াদি। ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় এগিয়ে যায়। সিটির নতুন কোচ এনজো মারেস্কার মাঝমাঠ পুনর্গঠনের পরিকল্পনাতেও এই তরুণকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

রদ্রি বার্সেলোনায় চলে যাওয়ার পর সিটির মাঝমাঠে বড় পরিবর্তন এসেছে। ইতোমধ্যে এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা। আইয়ুব বোয়াদির সম্ভাব্য ১০ কোটি ইউরোর চুক্তি সেই পুনর্গঠনকে আরও বড় করে তুলবে। তবে বোয়াদিকে রদ্রির সরাসরি বিকল্প হিসেবে নয়, ভবিষ্যতের জন্য প্রডিজি হিসেবেই দেখছে সিটি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।