আর্লিং হালান্ড
‘কেঁদে ফেলব’ হালান্ডের ছোট চুল দেখে প্রেমিকা
হালান্ডের নতুন চুলে চমকে গেলেন প্রেমিকা, ‘কেঁদেই ফেলব’

‘কেঁদে ফেলব’ হালান্ডের ছোট চুল দেখে প্রেমিকা
দীর্ঘদিনের পরিচিত লম্বা চুল কেটে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকার আকস্মিক ‘বাজ কাট’ চমকে দিয়েছে ভক্তদের। অবাক হয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাউগসেং জোহানসেনও।

২৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে প্রায় চার বছর লম্বা স্বর্ণালি চুলে মাঠ মাতানোর পর এবার তিনি বেছে নিয়েছেন ছোট চুলের স্টাইল।
চুল কাটার সময় প্রেমিকা ইসাবেলও উপস্থিত ছিলেন। হালান্ডের লম্বা চুল একের পর এক কেটে ফেলার দৃশ্য দেখে তার প্রতিক্রিয়া ছিল বেশ মজার। চুল কাটা শুরু হতেই তিনি বিস্ময়ে বলে ওঠেন, ‘ওহ মাই গড!’ এরপর পুরো বাজ কাট দেখে মুখে হাত দিয়ে অবাক হয়ে যান। এর আগে অবশ্য ইসাবেল মজা করে বলেছিলেন, ‘আমি মনে হয় কেঁদেই ফেলব।’

শেষ পর্যন্ত নতুন চেহারার সঙ্গে মানিয়ে নিয়ে তিনি হালান্ডকে বলেন, ‘দেখতে ভালো লাগছে। তোমাকে কিউট লাগছে।’ যদিও এমন প্রশংসায় পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না হালান্ড। তার লক্ষ্য ছিল আরও কঠিন, রুক্ষ একটা চেহারা, যেন এইমাত্র সেনাবাহিনী থেকে ফিরেছেন। ইসাবেলও মজা করে বলেন, সকালে ঘুম থেকে উঠে তাঁর মনে হতে পারে, ‘এই লোকটা আবার কে?’
হালান্ড জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর থেকেই চুল কাটার কথা ভাবছিলেন তিনি। ব্যস্ততার কারণে এতদিন সেটা করা হয়নি। নতুন মৌসুম শুরুর আগে তাই নিজের জন্য একটি ‘নতুন শুরু’ করতে চেয়েছেন তিনি। তবে সিদ্ধান্ত নেওয়ার পরও কিছুটা দ্বিধায় ছিলেন হালান্ড। কারণ সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ তাঁকে একসময় চুল না কাটার পরামর্শ দিয়েছিলেন। হালান্ডের কথায়, ‘জ্লাতান আমাকে বলেছিল, কখনোই চুল কাটবে না। তাই একটু নার্ভাস লাগছিল।’
মজার বিষয়, হালান্ডের পাশাপাশি ইসাবেলও নিজের চেহারায় সামান্য পরিবর্তন এনেছেন। তবে তার পরিবর্তনটা অনেকটাই কম, লম্বা চুলের বদলে কাঁধের নিচ পর্যন্ত ছোট বব কাট নিয়েছেন তিনি। হালান্ড ও ইসাবেলের সম্পর্কের গল্পও বেশ পুরোনো। দুজনের পরিচয় ছোটবেলা থেকেই। নরওয়ের ব্রাইন এফকে একাডেমিতে থাকার সময় তাদের বন্ধুত্বের শুরু। ২০২১ সালের দিকে সেই সম্পর্ক রোমান্টিক রূপ নেয়, তখন হালান্ড খেলছিলেন বরুশিয়া ডর্টমুন্ডে।
পরে হালান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দিলে ইসাবেলও ইংল্যান্ডে তাঁর সঙ্গে চলে যান। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের জীবনে আসে নতুন অধ্যায়, জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান, পুত্রসন্তান।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবলএমি মার্তিনেজকে কেন ‘দিবু’ বলা হয়?
ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।