ব্র্যাডলি বারকোলা
পিএসজির সবচেয়ে দামি বিক্রি বারকোলা!
বারকোলার জন্য ১৪ কোটি ইউরোর প্রস্তাব, পিএসজির সঙ্গে লিভারপুলের সমঝোতা

ব্র্যাডলি বারকোলা
দীর্ঘদিনের দলবদল নাটকের অবসান হতে চলেছে। ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে পিএসজির সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। অ্যানফিল্ডে যেতে পারেন ফরাসি এই উইঙ্গার।
দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের খবর অনুযায়ী, বারকোলাকে পেতে পিএসজিকে ১১ কোটি ৭০ লাখ ইউরো দেবে লিভারপুল। বিভিন্ন শর্ত ও বোনাস পূরণ হলে চুক্তির মোট মূল্য ১৪ কোটি ইউরো পর্যন্ত উঠতে পারে।

চেলসির আরও কাছে এমি মার্তিনেজ

দুই ক্লাবের মধ্যে মূল সমঝোতা হয়ে গেলেও চুক্তির শেষ দিকের কিছু বিষয় এখনো চূড়ান্ত করা হচ্ছে। ২৩ বছর বয়সী বারকোলাকে নিয়ে তাই দলবদলের শেষ দিনে আরও নাটক দেখা যেতে পারে। চুক্তিটা সম্পন্ন হলে এটা হবে পিএসজির ইতিহাসে সবচেয়ে বড় খেলোয়াড় বিক্রির ঘটনা।
২০২৩ সালের আগস্টে লিঁও থেকে ৪ কোটি ৫০ লাখ ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন বারকোলা। প্যারিসের ক্লাবটিতে তিন মৌসুমে ফরাসি এই উইঙ্গার জিতেছেন তিনটি ফরাসি লিগ শিরোপা, দুটি ফরাসি কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি উয়েফা সুপার কাপ এবং তিনটি ট্রফি দে শঁপিয়ঁ।
এবার ক্যারিয়ারের নতুন মোড়ে বারকোলা। লিভারপুলের প্রস্তাব চূড়ান্ত হলে ফরাসি ফুটবল ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমাবেন তিনি। দলবদলের শেষ দিনে এখন শুধু বাকি আনুষ্ঠানিকতার অপেক্ষা। বারকোলার পিএসজি পর্ব শেষ করে লিভারপুলে যোগ দেওয়ার পথও প্রায় পরিষ্কার।
অ্যাস্টন ভিলায় যাচ্ছেন লেয়াও?


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।