ইমরানের সুচিকিৎসার দাবিতে এবার সরব কামিন্স
বর্তমানে অধিনায়কত্ব করছেন এমন ক্রিকেটারদের মধ্যে কামিন্সই প্রথম এমন দাবি করলেন।

প্যাট কামিন্স (ডানে), ইমরান খান (বাঁয়ে)
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লম্বা সময় ধরে কারাগারে বন্দি। তার চিকিৎসা নিয়ে দিন কয়েক আগে হয়েছে বেশ নাটকীয় ঘটনা। এরপরই তার সুচিকিৎসার দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন ২১ অধিনায়ক।

এবার সেই তালিকায় যোগ হলো অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের নাম। সামাজিক মাধ্যমে এই বার্তা দেন তিনি।
সেখানে তিনি বলেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য আরও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।’
দুর্নীতির দায়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে আটক আছেন ইমরান খান। ৭৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদ নেওয়া হলেও, পরে তাকে ফিরিয়ে আনা হয়।
এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ২১ অধিনায়ক। এছাড়া লর্ডস টেস্টের আগে স্কাই স্পোর্টসকে ইমরান খানের দুই ছেলে জানান, তাদের বাবাকে মেরে নির্লজ্জভাবে মেরে ফেরার চেষ্টা করা হচ্ছে।
চিঠিতে স্বাক্ষর করা ২১ ক্রিকেটার হলেন—মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।