জানুয়ারিতে হতে পারে ভারতের বাংলাদেশ সফর
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক বিসিসিআই কর্মকর্তা সম্ভাব্য এই সময়ের কথা জানিয়েছেন।

দ্বিতীয় দফায় পিছিয়ে বাংলাদেশ-ভারত সফরের জন্য নতুন সময়ের খোঁজ করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফর করতে পারে ভারতীয় দল। এ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ড ও সরকারের মধ্যে আলোচনা চলছে।
ভারতীয় দলের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। সে সময় নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এই সিরিজ। পরে ২০২৬ সালের শুরুতে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে দলটি।
তবে, রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সেই সফর নিয়েও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। সময় পেরিয়ে গেলেও ভারতীয় দল আসেনি বাংলাদেশ সফরে। এতে অনেকটাই নিশ্চিত হয়েছে, সফর পিছিয়ে যাচ্ছে।
এ সফর আগামি জানুয়ারিতে পিছিয়ে যাবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা। এই বার্তা সংস্থাকে ওই কর্মকর্তা বলেন, ‘ভারত-বাংলাদেশ সিরিজ সম্ভবত জানুয়ারিতে আয়োজিত হবে। সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিসিবি সফর আয়োজনে সামনের বছরের শুরুতে নতুন উইন্ডো খুঁজছে।’
এমন বৈরি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত সফর করেছিলেন বিসিবি প্রধান তামিম ইকবাল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের এক্সিলেন্স সেন্টার পরিদর্শন করেন। তখন বিসিসিআইয়ের সঙ্গে এই সফর নিয়ে তার আলোচনা হয়েছিল বলে গুঞ্জন আছে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।