আবু সাঈদ স্ট্যান্ড বিতর্ক, নিজেদের অবস্থান পরিস্কার করল বিসিবি
সাবেক ক্রীড়া উপদেষ্টার দাবিকে ভিত্তিহীন বলল বিসিবি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল জুলাইয়ে শহীদ হওয়া আবু সাঈদের নামে। সেই স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে, এই দাবিকে ভিত্তিহীন বলেছে বিসিবি। এক বিবৃতিতে জানায়, সাময়িক সংস্কার কাজের জন্য কখনও হয়তো ব্যানার সরানো হয়। কিন্তু নামকরণ কিংবা সরিয়ে ফেলার কোনো অধিকার বিসিবি রাখে না। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ম্যাচ চলাকালে নাম স্পষ্টভাবে প্রদর্শনের জন্য সকল ব্যবস্থা নেয় বিসিবি।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড বিসিবির দায়িত্ব নেওয়ার পর সকল আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে আবু সাঈদ স্ট্যান্ডসহ সকল স্ট্যান্ডের নাম দৃশ্যমান ছিল। এমন কী সকল ম্যাচের টিকিটেও তা দৃশ্যমান ছিল।

বিবৃতিতে বিসিবি জানায়, স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে অনেক সময় ব্যানার নামিয়ে রাখা হয়। পরবর্তীতে সেখানেই আবার রাখা হয়। স্টেডিয়ামের সকল ধরনের রক্ষণাবেক্ষণের কাজ ম্যাচবিহীন দিনে করা হয়।
ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার না চালানোর অনুরোধও জানিয়েছে বিসিবি।
শরিফুলের কাউন্টি খেলা হচ্ছে না


ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।