অর্থনৈতিক সঙ্কট
খেলোয়াড়দের সৌজন্য টিকিট বাতিল করেছে বিলবাও
অর্থনৈতিক চাপ সামলাতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব অ্যাথলেটিক বিলবাও।

গভীর অর্থনৈতিক সংকটে অ্যাথলেটিক বিলবাও
অর্থনৈতিক চাপ সামলাতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব অ্যাথলেটিক বিলবাও। এর অংশ হিসেবে মূল দলের খেলোয়াড়, সাবেক সভাপতি, সাবেক খেলোয়াড়, কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘদিনের সৌজন্য টিকিট সুবিধা বাতিল করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আগে একজন খেলোয়াড় প্রতি ম্যাচে সর্বোচ্চ ছয়টি বিনা মূল্যের টিকিট পেতেন। এখন সেই সুবিধা নেই। তবে খেলোয়াড়েরা পছন্দের আসন কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এসব আসন সাধারণ সমর্থকদের কাছে বিক্রি করে সান ম্যামেসের গ্যালারি পূর্ণ করার পাশাপাশি আয় বাড়াতে চায় ক্লাব। বর্তমানে সদস্য হওয়ার অপেক্ষায় রয়েছেন ১১ হাজারের বেশি সমর্থক।
সিদ্ধান্তটি অবশ্য ভালোভাবে নেননি সাবেক সভাপতি ফার্নান্দো গার্সিয়া মাকুয়া। তাঁর প্রশ্ন, ক্লাবের টিকে থাকার জন্য কি সাবেক সভাপতিদের কয়েকটি টিকিটও বন্ধ করতে হবে? তাঁর মতে, সভাপতিরা কোনো বেতন বা বিশেষ সুবিধা না পেলেও এই টিকিট ছিল তাঁদের দীর্ঘদিনের সেবার স্বীকৃতি।

ক্লাবের তারকা খেলোয়াড় নিকো উইলিয়ামস
এদিকে, টিকিট সুবিধা বাতিলের পর ক্লাবের মূল দলের খেলোয়াড়েরা ক্যাম্প ন্যুতে ম্যাচ শেষে কোনো মিডিয়া কার্যক্রমে অংশ নেননি।সম্প্রচারমাধ্যম, ক্লাবের নিজস্ব চ্যানেল কিংবা মিক্সড জোনে কোথাও কথা বলেননি তাঁরা। ধারণা করা হচ্ছে, এটি বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ।
খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে শিগগিরই বৈঠকে বসবে ক্লাবের পরিচালনা পর্ষদ। তবে এই বয়কট দীর্ঘ হলে আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। কারণ লা লিগার মিডিয়া সহযোগিতা ব্যবস্থায় ক্লাবগুলোর অংশগ্রহণের ভিত্তিতে অর্থ বণ্টন করা হয়।
বর্তমানে অ্যাথলেটিকের ইতিহাসের সবচেয়ে বড় বেতন কাঠামোয় চলছে মূল দল। একই সঙ্গে ইউরোপীয় প্রতিযোগিতায় না থাকায় নেই অতিরিক্ত আয়ও। তাই সান ম্যামেসের প্রতিটি আসন থেকে সর্বোচ্চ রাজস্ব তোলার চেষ্টাই এখন ক্লাবটির অন্যতম প্রধান লক্ষ্য।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।