উয়েফা চ্য্যাম্পিয়ন্স লিগ
রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগে কার প্রতিপক্ষ সহজ?
২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র শেষ হতেই সামনে এসেছে আরেকটা আড্ডা-আলোচনার বিষয়, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে কার ভাগ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জুটেছে?

কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল
২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র শেষ হতেই সামনে এসেছে আরেকটা আড্ডা-আলোচনার বিষয়, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে কার ভাগ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জুটেছে?
দুই স্প্যানিশ জায়ান্ট একই দেশের হওয়ায় লিগ পর্বে একে অপরের মুখোমুখি হতে পারেনি। তবে ড্রয়ের পর থেকেই শুরু হয়েছে ‘এল ক্লাসিকো’ তুলনা, কার সামনে ইউরোপের পথে বাধা বেশি?
রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ বার্নাব্যুতে খেলবে ইন্টার, পিএসভি, আরবি লাইপজিগ ও লাস্কের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎসক ও এইকে এথেন্স।
১৫ বারের চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা নিঃসন্দেহে আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ইন্টার মিলানও কঠিন প্রতিপক্ষ। তবে বাকি ম্যাচগুলো কাগজে-কলমে তুলনামূলকভাবে সামলানো সম্ভব বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে পট-২ থেকে রিয়ালের প্রতিপক্ষ ইন্টার মিলান; গত মৌসুমে তারা শীর্ষ ৮ দলের তালিকায় স্থান করে নিতে পারেনি। ফলে তাদেরকে খেলতে হয় প্লে-অফ ম্যাচ। সেখানে বোদো/গ্লিম্টের কাছে প্লে-অফে বিদায় নিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। দুই লেগে হেরে ৫-২ ব্যাবধানে হতাশ করে তারা। পিএসভিও গত মৌসুমে লিগ পর্ব পেরোতে পারেনি।

জোসে মরিনিও
বার্সেলোনার প্রতিপক্ষ

লামিন ইয়ামাল (বার্সেলোনা)
বার্সেলোনার সামনে অবশ্য শুরু থেকেই কঠিন পরীক্ষা। ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফেইনুর্ড ও কোমোর বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ পিএসজি, স্পোর্টিং, গালাতাসারাই ও সাবাহ।
এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পিএসজির মাঠে অ্যাওয়ে ম্যাচ। গত মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি বার্সার জন্য কঠিন পরীক্ষা হতে পারে। এর সঙ্গে রয়েছে ম্যানচেস্টার সিটি, গত মৌসুমের ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা এবং অ্যাওয়ে ম্যাচে গালাতাসারাই। তুরস্কের ক্লাবটির মাঠ রামস পার্কে গত মৌসুমে লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ ও জুভেন্টাসও জয় পায়নি।
কোমোকেও পুরোপুরি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলটির কোচ সাবেক বার্সেলোনা তারকা সেস্ক ফাব্রেগাস। দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় নিকো পাজও।

হান্সি ফ্লিক
তাহলে কার ড্র সহজ? কাগজে-কলমে রিয়াল মাদ্রিদের ড্রকেই তুলনামূলকভাবে সহজ মনে হচ্ছে। দুই দলই গত মৌসুমের ফাইনালিস্টদের একজনকে পেয়েছে। রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল, আর বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি। তবে পিএসজিকে আর্সেনালের তুলনায় বেশি কঠিন প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
রিয়ালের ঘরের মাঠে ইন্টার, পিএসভি, লাইপজিগ ও লাস্ক—এই চার ম্যাচ থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে বার্সেলোনাকে নিজেদের মাঠেই ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার মতো দলের মোকাবিলা করতে হবে। অন্যদিকে রিয়ালের অ্যাওয়ে ম্যাচে আর্সেনাল ও রোমা সবচেয়ে বড় পরীক্ষা হলেও বার্সার অ্যাওয়ে সূচিতে রয়েছে পিএসজি ও গালাতাসারাই, দুটি কঠিন ভেন্যু ও প্রতিপক্ষ।
অবশ্য ড্রয়ের কাগজে থাকা শক্তি দিয়ে ম্যাচের ফল নির্ধারিত হয় না। কিন্তু প্রতিপক্ষের মান, হোম-অ্যাওয়ে ভারসাম্য এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই মুহূর্তে বার্সেলোনার তুলনায় রিয়াল মাদ্রিদই কিছুটা স্বস্তিদায়ক ড্র পেয়েছে।
যদিও শেষ পর্যন্ত মাঠেই হবে আসল পরীক্ষা। বিশেষ করে জোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ ও হান্সি ফ্লিকের বার্সেলোনার ইউরোপীয় যাত্রায় এই আট ম্যাচই ঠিক করে দিতে পারে, কে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে থাকবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল




মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।