খেলারদেশ

লিভারপুল পিএসজি দলবদল

লিভারপুলে সালাহর উত্তরসূরি বারকোলা

পিএসজি থেকে ১০৬ মিলিয়ন পাউন্ডের বড় অঙ্কের বিনিময়ে লিভারপুলে যাচ্ছেন ব্র্যাডলি বারকোলা, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

লিভারপুলে সালাহর উত্তরসূরি বারকোলা

ব্র্যাডলি বারকোলা

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

মোহামেদ সালাহর শূন্যতা পূরণে বড়সড় বাজি ধরল লিভারপুল। পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে ১০৬ মিলিয়ন পাউন্ডের চুক্তি চূড়ান্ত করেছে ইংলিশ ক্লাবটি। পারফরম্যান্সভিত্তিক বোনাসসহ দলবদলের মোট অঙ্ক ১২৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন। চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মার্সিসাইডে তার মেডিকেল হওয়ার কথা।

Image

সালাহ গত মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর থেকেই তার বিকল্প খুঁজছিল ক্লাবটি। সেই জায়গায় বারকোলাকেই আদর্শ মনে হয়েছে লিভারপুলের। মঙ্গলবার পিএসজির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর শেষ পর্যন্ত চুক্তির পথে বড় অগ্রগতি আসে। পিএসজির সঙ্গে বারকোলার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর থাকলেও লিভারপুলে যাওয়ার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন। ক্লাবটির ক্রীড়া পরিচালক রিচার্ড হিউজ, প্রধান নির্বাহী বিলি হোগান ও ফেনওয়ে স্পোর্টস গ্রুপের প্রেসিডেন্ট মাইক গর্ডন সরাসরি পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফির সঙ্গে আলোচনা করে চুক্তিটি এগিয়ে নেন।

Image

গত মৌসুমে তারকা-সমৃদ্ধ পিএসজিতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বারকোলা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেছেন ১৩ গোল, সঙ্গে ৭ অ্যাসিস্ট। কিলিয়ান এমবাপ্পে-পরবর্তী যুগে পিএসজির আক্রমণভাগে খিচা কাভারাস্কেইয়া ও দেজিরে দুয়ের মতো তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও নিয়মিত জায়গা করে নিয়েছেন তিনি। পিএসজির হয়ে ১৫২ ম্যাচে এখন পর্যন্ত বারকোলার গোল ৩৯টি, অ্যাসিস্ট ৩৭টি। ফ্রান্সের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ উইঙ্গার। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের আটটি ম্যাচেই খেলেছেন তিনি, করেছেন তিন গোল।

এখন অপেক্ষা শুধু মেডিকেল আর আনুষ্ঠানিক ঘোষণার। সবকিছু ঠিক থাকলে সালাহ-পরবর্তী লিভারপুলের নতুন আক্রমণভাগের অন্যতম প্রধান মুখ হতে যাচ্ছেন বারকোলা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।