পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেওয়ার অপেক্ষায় ইংল্যান্ড
লর্ডসে তিন টেস্ট জয়ী পাকিস্তান কখনও ১৪১ রানের বেশি তাড়া করতে পারেনি।

দ্বিতীয় দিনে বৃষ্টি বাধা ও আলোকস্বল্পতায় খেলা আগেভাগে বন্ধ হওয়ার পর তৃতীয় দিনেও একই কারণে বিঘ্নিত হয়েছে লর্ডস টেস্ট। মাঠে গড়িয়েছে মাত্র ২৬.৫ ওভার। এ সময়ে মাত্র ৯৬ রান ও চার উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলটির লিড দাড়িয়েছে ৩৫৭ রান।
লর্ডসে তৃতীয় দিনের শুরুতে এমিলিয়ানো গেকে হারায় ইংল্যান্ড। ৩১ রানে এই ব্যাটারের বিদায়ের পর হাল ধরেন ড্যান লওরেন্স। ৬৬ বলে ৫০ রানে অপরাজিত আছেন তিনি। তাদের দুজনের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৭৭ রান তুলে তৃতীয় দিন পার করেছে ইংলিশরা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। অল্প রানে গুটিয়ে যাওয়া বড় লক্ষ্য পেতে যাচ্ছে তারা।
চতুর্থ ইনিংসে এই লক্ষ্য তাড়া করা কঠিন হবে পাকিস্তানের জন্য। অবশ্য, কঠিন না বলে এটাকে অসম্ভব বলাই সবচেয়ে ভালো। কারণ লর্ডসে কোনো দল এখন পর্যন্ত ২৮২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।
গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এই রান তাড়া করে ম্যাচ জিতেছিল।
লর্ডসে সবশেষ ২০১৮ সালে টেস্ট জেতা পাকিস্তান এই মাঠে জিতেছে তিন টেস্ট। ১৯৯২ সালে সর্বোচ্চ ১৪১ রান তাড়া করেছিল দলটি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।