খেলারদেশ

১০০ কিলোমিটার দৌড়ে বোলিং করে রেকর্ডের অপেক্ষায় এক ব্রিটিশ

লর্ডসের সামনে থেকে দৌড় শুরু করে ওকিং শহরে গিয়ে বল ছোড়েন তিনি।

১০০ কিলোমিটার দৌড়ে বোলিং করে রেকর্ডের অপেক্ষায় এক ব্রিটিশ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

বোলিংয়ের আগে একজন পেসার সাধারণত কতটুকু রান আপ নেন? গুগলের উত্তর ১৫ থেকে ২৫ মিটার। কিলোমিটারে হিসেবে করলে সেটা হয় ০ দশমিক ০১৫ থেকে ০ দশমিক ০২৫। এসবের চেয়ে বহুগুণ বেশি দৌড়ে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের স্যাম বোদোয়ানো।

পেশায় তিনি ক্রিকেটার নন, আইরনম্যান অ্যাথলেট। খেলেছেন ইংল্যান্ডের হকি প্রিমিয়ার লিগে। ভিন্ন খেলার এই অ্যাথলেট একটি বল খেলতে দৌড়েছেন ১০০ কিলোমিটার (৬২ মাইল)। এতে ভেঙেছেন সবচেয়ে বেশি দূরত্ব দৌড়ে বোলিংয়ের রেকর্ড।

তার এই এক বল করার পেছনে ছিল মহৎ উদ্দেশ্য। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে গড়া রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করা। এসময় ৬ হাজার পাউন্ড আয় করেছেন প্রতিষ্ঠানটির জন্য।

বোলিং করতে উত্তর লন্ডনে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে দৌড় শুরু করেন। আর বোলিং করে ওকিংয়ের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাব মাঠে। ১০০ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে তাকে দৌড়াতে হয়েছে ১৪ ঘণ্টা।

এই বল ছোড়ার পর তাকে স্বীকৃতি দেওয়ার অপেক্ষায় রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবেন তিনি।

এর আগে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে বোলিং করার রেকর্ড গড়েছিলেন টম ডান। ২০২৪ সালের আগস্টে উত্তর লন্ডন থেকে দক্ষিণ লন্ডন দৌড়ে গিয়ে বোলিং করেছিলেন তিনি। এ জন্য তাকে অতিক্রম করতে হয়েছিল ২৪ কিলোমিটার। এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে বোলিংয়ের রেকর্ড।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।