চোটে ছিটকে গেলেন দুই লঙ্কান ক্রিকেটার
সহ-অধিনায়ক চারিথ আসালাঙ্কা থাকবেন নেতৃত্বে।

ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বভার ছিল কুশল মেন্ডিসের কাঁধে। তবে চোটের কারণে ছিটকে যাওয়ায় এই সফরে তাকে পাওয়া যাবে না। এছাড়া পিঠের চোটে ছিটকে গিয়েছেন বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মেন্ডিসের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রীলঙ্কা দলের ইংল্যান্ড সফর। এর আগে দুইজনের ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়ে এসেছে লঙ্কানদের জন্য।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো কাপসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন কুশল মেন্ডিস। ফলে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না। ধারণা করা হয়েছিল, ইংল্যান্ড সফরের আগে সুস্থ হয়ে উঠবেন। সেই সম্ভাবনা না থাকায় তাকে পাওয়া যাবে না এই সফরে।
অন্যদিকে বিনুরা ছিটকে গেছেন পিঠের চোটে। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন দিলশান মাদুশাঙ্কা। আর কুশলের জায়গায় সুযোগ পেয়েছেন পাভান রত্নায়েকে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।