পোলার্ডকে অপেক্ষায় রেখে ১৫ হাজারে প্রথম বাটলার
এক রান কম নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজারি ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি পোলার্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রান করার দৌড়ে এতোদিন সবার উপরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। এক রানের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারকে পেছনে ফেলে সবার আগে এই ক্লাবে নাম লেখালেন জস বাটলার।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয়ের ম্যাচে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। তাতেই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রান স্পর্শ করলেন তিনি।
শুধু তাই নয়, সবধরনের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিকও এখন তিনি। এই রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন পোলার্ডকে। দুই নম্বরে থাকা পোলার্ডের রান ১৪ হাজার ৯৯৯ রান। আর তিনে থাকা অ্যালেক্স হেলস করেছেন ১৪ হাজার ৫৮১ রান।
২০০৯ সালে টি-টোয়েন্টি সংস্করণে বাটলারের অভিষেক হয়। এরপর ১৭ বছরে খেলেছেন ৫২৮ টি-টোয়েন্টি। ৪৯৭ ইনিংসে ৩৫.৪৬ গড় ও ১৪৭.৪৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
দারুণ রেকর্ড করা এই ব্যাটার ক্যারিয়ারে করেছেন ৯ সেঞ্চুরি ও ১০৭ হাফ সেঞ্চুরি। যৌথভাবে চতুর্থ সেঞ্চুরির রেকর্ড তার দখলে।
এই রেকর্ড গড়ার পথে ইংল্যান্ডসহ বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে অন্তত ১৫ টি দলের হয়ে খেলেছেন তিনি। বিশ্বের প্রায় সকল ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।