হেডের ব্যাটে বিধ্বংসী শতক
দুই ম্যাচের ব্যবধানে ভাঙল একই রেকর্ড, রেনশর ৮৩ বলের সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলে হেড তিন অঙ্ক ছুঁয়েছেন ৭৫ বলে।

ছবি- গেটি ইমেজেস।
হারারেতে আগের ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ম্যাট রেনশ। দ্বিতীয় ম্যাচে একই পথের পথিক হলেন ট্রাভিস হেড। ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি ছোঁয়ার দিনে খেলেছেন মাত্র ৮৪ বল।
আজ শুক্রবার হারারেতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে মিচেল মার্শের সঙ্গে মাত্র ১৯ ওভারে ১৩০ রানের যোগ করেন এই বাঁহাতি ব্যাটার। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পথে সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৭৫ বলে।
এটি তার ক্যারিয়ারের ৮ম ও ৩য় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ বলে এবং ২০২২ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭০ বলে শতক ছুঁয়েছিলেন এই ৩২ বছর বয়সী।
নিজের রেকর্ডকেই হুমকির মুখে ফেলা এই বাঁহাতি ব্যাটার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও আছে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের দখলে। এই উইকেটরক্ষক-ব্যাটার ৬৫ বলে সেঞ্চুরি করেছিলেন দলটির বিপক্ষে।
এছাড়া ম্যাট রেনশকে পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। আগের ম্যাচে রেনশ ৮৩ বলে তিন অঙ্কের ঘরে পা রেখেছিলেন।
আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন হেড। এতে ছিল ১৫ চার ও তিন ছক্কা। শুরু থেকেই স্বাগতিক বোলারদের তুলোধনা করা এই বাঁহাতি ৩২ বলে পূর্ণ করেন ফিফটি।
তার ব্যাটে ভর করে সাড়ে তিনশ রানের বেশি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। সঙ্গে পাচ্ছে জয়ের সুবাতাস।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।