কাউন্টি ডিভিশন ওয়ান নিশ্চিত করল কেন্ট
দলটির কাউন্টি ডিভিশন ওয়ান নিশ্চিতে বোলিংয়ে দারুণ ভূমিকা রাখেন দুই বাংলাদেশি পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না নর্থহ্যাম্পটনশায়ারের জন্য। মিডলসেক্সের মাঠে তাদের বিপক্ষে ম্যাচে জয় নিশ্চিত করতে পারেনি দলটি। ম্যাচ হারে ৭ উইকেটে।
তাতে ম্যাচ শেষ হওয়ার আগেই ডিভিশন ওয়ান নিশ্চিত করার সুখবর পেয়েছে কেন্ট। এই দলের হয়ে এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পয়েন্ট তালিকার দুই নম্বরে থেকে ডিভিশন ওয়ান নিশ্চিত করেছে হাসান-খালেদের দল। শীর্ষে থেকে জায়গা নিশ্চিত করেছে ডারহাম।
মৌসুমে নিজেদের শেষ ম্যাচ চলাকালেই প্রমোশনের খবর পায় দলটি। তাতেও শেষ ম্যাচে পথ হারায়নি তারা, ম্যাচ জেতে পর্যন্ত ৮ উইকেটের ব্যবধানে। এই ম্যাচে বাংলাদেশি পেসার খালেদ দুই ইনিংসে নেন পাঁচ উইকেট।
ডিভিশন টু থেকে উপরের ধাপে উঠতে মৌসুমের মাঝপথে হাসান মাহমুদকে দলে ভেড়ায় কেন্ট। বল হাতে সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই ডানহাতি পেসার। চার ম্যাচে তার শিকার ছিল ২৬ উইকেট।
অন্যদিকে বোলার সংকট কাটাতে শেষদিকে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে টানে কেন্ট। এই ডানহাতি পেসারও দিয়েছেন আস্থার প্রতিদান। তিন ম্যাচে তার ধরেছেন ১৬ শিকার।
তাদের বোলিং নৈপ্যুণে দারুণ অবস্থানে নিশ্চিত করা কেন্ট নিশ্চয় চাইবে পরের মৌসুমে তাদেরকে দলে পেতে। শেষ পর্যন্ত তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।