বাংলাদেশের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়ে প্রোটিয়া টেস্ট দলে অ্যাকারম্যান
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ৮৩ গড়ে হাজারের উপরের রান করেছেন এই ব্যাটার।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ক্যারিয়ার সেরা ২৫৬ রানের ইনিংস খেলেছিলেন মার্কেস অ্যাকারম্যান। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের অধিনায়কের দায়িত্বে।
দারুণ খেলতে থাকা এই ব্যাটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রাথমিক দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া এই ব্যাটার সবশেষ ১০ প্রথম শ্রেণির ম্যাচে ৮২.৯২ গড়ে হাজারের উপরে রান করেছেন। এই ছন্দের কারণে ডাক পেয়েছেন তিনি।
এছাড়া দলে আছেন পেসার কাগিসো রাবাদা। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই তিনি। চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই ওর্টনিল বার্টম্যান, কেনা মাফাকা ও লুঙ্গি এনগিডি। এই টেস্টে প্রোটিয়াদের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জেরাল্ড কোয়েটজে, এনরিখ নরকিয়া ও ডেন পিটারসেন।
১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে প্রথম টেস্টের আগে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলটির কোচ শুকরি কনরাড।
আগামী ৯ অক্টোবর ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা, মার্কেস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, টনি ডি জর্জি, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, সুনেরান মুথুস্বামী, এনরিখ নরকিয়া, ডেন পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, কাইল ভেরাইন্নে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।