খেলারদেশ

মেসির বিদায়ী ম্যাচ

মেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল

মেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আয়োজনেও থাকছে বিশেষত্ব। মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মেসির শেষ ম্যাচের আগে বিশেষ একটি ফুটবল প্রকাশ্যে এসেছে, যেখানে লেখা রয়েছে ‘Thank you Messi’ ও মেসির আইকনিক সেলিব্রেশনের আইকন।

গত শনিবার একই ভেন্যুতে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের ম্যাচে বলটিতে মেসিকে ধন্যবাদ জানিয়ে এই বার্তা দেখা যায়। ম্যাচটি ছিল মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি। মেসি অবশ্য ওই ম্যাচে খেলেননি।

জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার আগে মেসিকে ঘিরে আরও কিছু বিশেষ আয়োজনও করা হয়েছে। বিদায়ী ম্যাচের জন্য ১০ নম্বর জার্সির বিশেষ সংস্করণও প্রকাশ করেছে অ্যাডিডাস। এই জার্সিটি মেসি শুধু বেনিনের বিপক্ষে ম্যাচেই পরবেন।

মঙ্গলবারের ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে যাচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তাঁদের পরিবারকেও এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে।

মেসির বিদায় নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও আবেগের কথা জানিয়েছেন। বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, মঙ্গলবারের দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতে, মেসি মাঠে যে অনুভূতি তৈরি করেন, সেটিই সবচেয়ে বেশি মিস করবে আর্জেন্টিনা।

মনুমেন্টালে মেসির শেষ ম্যাচ দেখতে এরই মধ্যে টিকিট শেষ হয়ে গেছে। জাতীয় দলের হয়ে ২১ বছরের পথচলার পর মঙ্গলবার সেই মাঠেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।