খেলারদেশ

শেফিল্ড ইউনাইটেডের সেপ্টেম্বর সেরা হামজা

বাংলাদেশের ফুটবলে আরও একটি গর্বের খবর। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।

শেফিল্ড ইউনাইটেডের সেপ্টেম্বর সেরা হামজা
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বাংলাদেশের ফুটবলে আরও একটি গর্বের খবর। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।

সেপ্টেম্বরের শুরুতেই শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা। ১ সেপ্টেম্বর বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেন তিনি। ম্যাচটিতে ডান-ব্যাক হিসেবে শুরু করে দলকে ৩-২ গোলের জয় পেতে সহায়তা করেন।

এরপর সেপ্টেম্বর মাসে শেফিল্ড ইউনাইটেডের হয়ে আরও কয়েকটি ম্যাচে মাঠে নামেন হামজা। নরউইচ সিটির বিপক্ষে ১-৩ ব্যবধানে হারলেও পরের ম্যাচে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে তাঁর পারফরম্যান্স ছিল বিশেষভাবে আলোচিত। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে গোললাইন থেকে দুর্দান্ত এক ব্লক করে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন বাংলাদেশের এই ফুটবলার। শেষ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেড ম্যাচটি জেতে ২-১ গোলে।

সেপ্টেম্বরের ম্যাচগুলোতে হামজার বহুমুখী ভূমিকা ছিল চোখে পড়ার মতো। কখনো ডান-ব্যাক, কখনো মাঝমাঠে খেলেছেন তিনি। তাঁর রক্ষণাত্মক দক্ষতা, বল দখলের লড়াই এবং মাঠজুড়ে পরিশ্রম শেফিল্ড ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হামজার জন্য শেফিল্ড ইউনাইটেডে ফেরাটা ছিল বিশেষ। লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে আগস্টের শেষ দিনে তিনি শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেন। এর আগে ২০২৫ সালে ক্লাবটির হয়ে ধারে খেলেছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার। শেফিল্ড ইউনাইটেডের হয়ে ভালো পারফরম্যান্সের পর জাতীয় দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হামজা। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলেছেন এবং জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক কথা বলেছেন তিনি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।