ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যানফিল্ডে লিভারপুলকে লজ্জা দিলো ম্যানসিটি
আর্থিক অনিয়মের ১১৫টি অভিযোগ প্রমাণিত হওয়ার পর বড় শাস্তির মুখে আছে ম্যানচেস্টার সিটি। এই শোরগোল ও চাও মাঠের খেলায় একদমই প্রভাব পড়েনি। আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগ পুনরায় মাঠে গড়ানোর ম্যাচেই অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলের লজ্জা উপহার দিয়েছে ম্যানসিটি।

গোলের পর আর্লিং হালান্ড
অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটির ম্যাচটিকে স্পষ্টতই দুই ভাগে ভাগ করা যায় - গ্রাভেনবাখের লাল কার্ড দেখার আগে ও পরে। এই ডাচ সেন্ট্রাল মিডফিল্ডার লাল দেখে মাঠ ছাড়ার আগ পর্যন্ত ম্যাচ স্বাগতিক লিভারপু্লের নিয়ন্ত্রণে ছিলো। ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গ্রাভেনবাখ, অলরেডরা ১০ জনের দল হয়ে যায়। আর এই সুযোগটা ম্যানসিটির আক্রমণভাগ দারুণভাবে কাজে লাগিয়ে স্বাগতিকদের রক্ষণভাগ তছনছ করে দেয়।
৬৫ মিনিটে নিজের গোলস্কোরিং দক্ষতা দেখান আর্লিং হালান্ড।জেরেমি ডকুর পাস থেকে বল পেয়ে বাম পায়ের বুলেট গতির শটে এলিসন বেকারকে পরাস্ত করে সিটিকে এগিয়ে দেন। লাল কার্ড ও গোল হজমের পর লিভারপুল দল এলোমেলো হয়ে যায়। উল্টোদিকে বাম উইংয়ে জেরেমি ডকু আর নাম্বার টেন পজিশনে রায়ান শেরকির সৃজনশীলতায় ম্যানসিটি যেন সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে।
টিনেজার ডকুকে ট্রায়াল দিয়ে বাদ দিয়েছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সেই হতাশাকে শক্তিতে রূপান্তর করেছেন এই বেলজিয়ান উইঙ্গার। লিভারপুলকে পেলেই নিজের সেরাটা বের করে আনেন তিনি। ব্যতিক্রম ছিলো না এই ম্যাচও। হালান্ডকে দিয়ে প্রথম গোলটি করানোর পর তিন মিনিটের মধ্যে ডিবক্সের বাম প্রান্ত থেকে ডান দিকের কোনে বাঁকানো শটে লিভারপুল রক্ষণকে দর্শক বানিয়ে ব্যবধান ২-০ করেন তিনি।গোলটির জন্য তাকে পাস দেন ম্যাচের সেরা খেলোয়াড় এলিয়ট এন্ডারসন।

৭৮ মিনিটে ফরাসি ফরাসি ফরোয়ার্ড শেরকি যা করেছেন, তাকে এক কথায় 'অনবদ্য' বলা যায়। ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের মাটিতে গড়াগড়ি খাইয়ে লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই নাম্বার টেন।
অথচ ডমিনিক সবোস্লাই, আলেকজান্ডার ইজাক ও কোডি গাকপোকে ছাড়া খেলতে বাধ্য হওয়া লিভারপুল প্রথমার্ধে বেশ দাপট দেখায়। বেশ কয়েকবার গোলের স্পষ্ট সুযোগ তৈরি করে। তবে সিটির রক্ষণ দৃঢ়তায় সেসব আক্রমণ ব্যর্থ হয়। গোলশূন্য প্রথমার্ধে সিটির অনটার্গেট শট মাত্র একটি।
সব হিসাব পাল্টে যায় ৬২ মিনিটে, লিভারপুল ১০ জনের দল হবার পর। ৩-০ গোলের এই জয়ে চলতি লিগে ছয় ম্যাচের সব কটি জিতে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে ৯ নম্বরে!

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলঅঘটনের শিকার মিলান, সোসিয়েদাদের বড় জয়
ক্লাব ফুটবলচেলসি-টটেনহ্যাম ম্যাচে ফেস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করবে পুলিশ
ক্লাব ফুটবললাইপজিগের বিপক্ষে বড় জয় রিয়ালের, আর্সেনাল-বায়ার্ন ম্যাচে জেতেনি কেউ
ক্লাব ফুটবলকোমোর বড় জয়ে ভঙ্গুর ম্যানচেস্টার ইউনাইটেড
ক্লাব ফুটবলবায়ার্নের মাঠে আর্সেনালের কঠিন পরীক্ষা
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।