ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামে ম-র-দেহ উদ্ধার
লন্ডনের চার্লটন অ্যাথলেটিকের স্টেডিয়ামে মরদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামে মরদেহ উদ্ধার
লন্ডনের ফুটবল ক্লাব চার্লটন অ্যাথলেটিকের স্টেডিয়াম দ্য ভ্যালি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার ভোরে স্টেডিয়ামে এক ব্যক্তির খোঁজ পাওয়ার পর জরুরি সেবাকর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ‘অপ্রত্যাশিত মৃত্যু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, মৃত্যুর আগে ওই ব্যক্তি কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

এক বিবৃতিতে চার্লটন অ্যাথলেটিক জানিয়েছে, “মঙ্গলবার সকালে দ্য ভ্যালিতে একজন মৃত ব্যক্তির সন্ধান পাওয়ার পর পুলিশি তদন্তে ক্লাব সহযোগিতা করছে। ভোরের দিকে ঘটে যাওয়া একটা ঘটনার পর পুলিশকে স্টেডিয়ামে ডাকা হয়েছিল। ঘটনাস্থলেই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন। এই কঠিন সময়ে মৃত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ক্লাব কর্তৃপক্ষ তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে এবং সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।”
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন, “১৮ আগস্ট সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসও উপস্থিত ছিল। মৃত ব্যক্তির স্বজনদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সহায়তা দেওয়া হচ্ছে। মৃত্যুর আগে ওই ব্যক্তি উঁচু স্থান থেকে পড়ে গিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি অপ্রত্যাশিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত চলছে।”
পুলিশ এ ঘটনায় কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।