খেলারদেশ

টি২০ সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি২০-তে ৪ উইকেটে জিতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

টি২০ সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ৩য় টি২০তে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জিম্বাবুয়ে সফরটা দুঃস্বপ্নের মতো কাটছিলো বাংলাদেশের, একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে টি২০ সিরিজও শুরু হয়েছিলো হার দিয়ে। অন্তত শেষটা ভালো করে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বুলাওয়োতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি০ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

কুইন্স পার্ক মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দলীয় মাত্র ৬ রানেই তাদিওয়ানাশে মারুমানির উইকেট তুলে নেন অফস্পিনার শেখ মেহেদি হাসান। ৭১ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স। দলীয় ৭৭ রানে, ৪৭ রান করা বেনেটকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর বোলাররা একের পর এক উইকেট তুলে নেন। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ৭৩ রানের ইনিংস খেলেন মেয়ার্স। তাতে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। সাইফুদ্দিন দুটি ও মেহেদি, সাকলাইন এবং রিশাদ একটি করে উইকেট নেন।

১৪৪ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতেও বাংলাদেশ দলকে ঘাম ঝরাতে হয়েছে। খেলতে হয়েছে ১৯.৪ ওভার। সাইফ হাসান প্রথম ওভারেই ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অপর ওপেনার তানজিদ হাসান, তিনে নামা পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয়ের পথেই হাঁটছিলো বাংলাদেশ। ইমন ও হৃদয় দুজনেই ২৪ রান করে আউট হবার পর দ্রুত ইয়াসির রাব্বি, মোসাদ্দেক হোসেন ও সাইফুদ্দিনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে জিম্বাবুয়ে। কিন্তু অপরপ্রান্তে অবিচল থেকে ইনিংসের দুই বল বাকি রেখে বাংলাদেশকে ৪ উইকেটের জয় ও সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ। চারটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, ব্র‍্যাড ইভান্স ও সিকান্দার রাজা। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।