খেলারদেশ

বিশ্বকাপ ২০৩০: ভবিষ্যত তারকা একাদশ

২০৩০ বিশ্বকাপে অভিষেক হতে পারে যাদের: ভবিষ্যতের তারকাদের একাদশ প্রকাশ

বিশ্বকাপ ২০৩০: ভবিষ্যত তারকা একাদশ
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬ বিশ্বকাপেই ফুটবল বিশ্ব ভবিষ্যতের কিছু তারকার ঝলক দেখেছে। সেনেগালের ইব্রাহিম এমবায়ে, মরক্কোর গেসিম ইয়াসিন কিংবা আইভরি কোস্টের বাজৌমানা তুরের মতো তরুণরা প্রমাণ করেছেন যে বিশ্বকাপ এখন আর অজানা প্রতিভা আবিষ্কারের মঞ্চ নয়. বরং আগে থেকেই নজরে থাকা খেলোয়াড়দের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হওয়ার জায়গা।

আয়ুব বুয়াদ্দি (মরক্কো)

আয়ুব বুয়াদ্দি (মরক্কো)

এই বাস্তবতা মাথায় রেখে মেধাবী যুব ফুটবলারদের তালিকা থেকে এমন ১১ জন ফুটবলারের নাম বেছে নেয়া হলো, যারা এখনও সিনিয়র জাতীয় দলে অভিষেক করেনি। কিন্তু ২০৩০ বিশ্বকাপে নিজেদের দেশের গুরুত্বপূর্ণ তারকা হয়ে উঠতে পারেন।

ভ্যালেন্তিন রেইজিয়া

ভ্যালেন্তিন রেইজিয়া

গোলরক্ষক :

ভ্যালেন্তিন রেইজিয়া (১৬) – আর্জেন্টিনা / আর্জেন্তিনোস জুনিয়র্স

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন। ভবিষ্যতে এমিলিয়ানো মার্টিনেজের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে তাকে।

ভাবুয়ে দুম্বিয়া

ভাবুয়ে দুম্বিয়া

রাইট-ব্যাক :

ভাবুয়ে দুম্বিয়া (১৮) – আইভরি কোস্ট / নর্ডশেল্যান্ড

ডেনিশ ক্লাব নর্ডশেল্যান্ডে যোগ দিয়েছেন। আক্রমণে ওঠার ক্ষমতা ও রক্ষণে গতির জন্য সেনেগালের ক্রেপিন দিয়াত্তার সঙ্গে তুলনা করা হয়।

মর তালা এনদিয়ায়ে

মর তালা এনদিয়ায়ে

সেন্টার-ব্যাক :

মর তালা এনদিয়ায়ে (১৮) – সেনেগাল / লিভারপুল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর লিভারপুল তাকে দলে ভিড়িয়েছে। এরিয়েল ডুয়েলে আধিপত্য ও শক্তিশালী ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের কারণে তাকে পিএসজির উইলিয়ান পাচোর সঙ্গে তুলনা করা হচ্ছে।

এলি এমবাভু

এলি এমবাভু

সেন্টার-ব্যাক :

এলি এমবাভু (১৬) – বেলজিয়াম / জেঙ্ক

মাত্র ১৫ বছর বয়সে বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক হন। বল নিয়ে ডিফেন্স থেকে খেলার বিল্ড আপ করে তোলার দক্ষতাই তার বড় শক্তি।

লিয়ন ইয়াকিরোভিচ

লিয়ন ইয়াকিরোভিচ

লেফট-ব্যাক :

লিয়ন ইয়াকিরোভিচ (১৮) – ক্রোয়েশিয়া / ইন্টার মিলান

ডিফেন্স ও আক্রমণ—দুই দিকেই সমান কার্যকর। প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে পারেন।

আবদেল্লাহ উয়াজানে

আবদেল্লাহ উয়াজানে

সেন্ট্রাল মিডফিল্ড :

আবদেল্লাহ উয়াজানে (১৭) – মরক্কো / আয়াক্স

স্টিভেন জেরার্ড ও জুড বেলিংহামের ধাঁচের অলরাউন্ড মিডফিল্ডার। শক্তিশালী শট, দৌড় এবং বল এগিয়ে নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করেছে।

এব্রিমা টুনকারা

এব্রিমা টুনকারা

সেন্ট্রাল মিডফিল্ড :

এব্রিমা টুনকারা (১৬) – স্পেন / বার্সেলোনা

গাম্বিয়ায় জন্ম নেওয়া এই মিডফিল্ডার ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। লা মাসিয়ার অন্যতম উজ্জ্বল প্রতিভা।

আলেকজান্ডার এন্ডারসন

আলেকজান্ডার এন্ডারসন

অ্যাটাকিং মিডফিল্ড :

আলেকজান্ডার এন্ডারসন (১৬) – সুইডেন / জুরগার্ডেন

১৫ বছর বয়সেই সুইডিশ শীর্ষ লিগে অভিষেক করে ইতিহাস গড়েছেন। আক্রমণভাগে সৃজনশীলতার জন্য ইতোমধ্যেই আলোচনায়।

হোসে এসকরসিয়া

হোসে এসকরসিয়া

রাইট উইং :

হোসে এসকরসিয়া (১৭) – কলম্বিয়া / আতলেতিকো নাসিওনাল

দুই পায়েই সমান দক্ষ। অনিশ্চিত ড্রিবলিং ও এক-এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা তার বড় অস্ত্র।

সাম্বা কোনাতে

সাম্বা কোনাতে

স্ট্রাইকার :

সাম্বা কোনাতে (১৭) – ফ্রান্স / আরবি লাইপজিগ

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের চলাফেরা ও খেলার ধরন অনেকটা হুগো একিতিকের মতো। অনূর্ধ্ব-১৯ দলে ২৮ ম্যাচে ১৯ গোল করে ইতোমধ্যেই নজর কেড়েছেন।

এদুয়ার্দো কনসেইসাও

এদুয়ার্দো কনসেইসাও

লেফট উইং :

এদুয়ার্দো কনসেইসাও (১৬) – ব্রাজিল / পালমেইরাস

'দুদু' নামে পরিচিত এই উইঙ্গারকে ব্রাজিলের ভবিষ্যৎ সৃজনশীল তারকা হিসেবে ধরা হচ্ছে। দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং প্রতি ৯০ মিনিটে গড়ে পাঁচটি সফল টেক-অন তাকে বিশেষ করে তুলেছে।

Image

এই তালিকার বাইরে আরও কয়েকজন তরুণের নাম উল্লেখ করা যায়, যারা আগামী কয়েক বছরে বড় ক্লাবে যোগ দিয়ে বিশ্বমঞ্চে উঠে আসতে পারেন।যেমন—ডেভিড বোলি (১৭) – ফ্রান্স / পিএসজি (রাইট-ব্যাক); আমান মোয়েন (ফ্রান্স / বুরেল) – এখনও অপেশাদার ফুটবলে খেললেও বড় ক্লাবে যাওয়ার সম্ভাবনা প্রবল; আবুবাকার মাইগা (১৭) – মালি / আফ্রিকা ফুট (আক্রমণাত্মক মিডফিল্ডার); পেতর পটমেসিল (১৮) – চেক প্রজাতন্ত্র / স্লাভিয়া প্রাগ (উইঙ্গার/স্ট্রাইকার)।

বিশ্বকাপ এমন জায়গা, যেখানে প্রতিভা বিশ্বের সামনে আসে; প্রতিভা সেখানে আবিষ্কৃত হয় না। সুতরাং ২০৩০ বিশ্বকাপের অনেক সম্ভাব্য তারকাকে ইতোমধ্যেই স্কাউটরা নজরদারিতে রেখেছেন। এমনকি নজরে রেখেছেন ২০৩৪ বিশ্বকাপের কিছু ভবিষ্যৎ নায়ক, যারা আজ মাত্র ৯-১০ বছরের শিশু।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।