খেলারদেশ

ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদোকে নিয়ে দানি আলভেসের বক্তব্যটি ভুয়া

রোনালদোকে নিয়ে দানি আলভেসের বক্তব্যটি ভুয়া
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও আলোচনামুখর। সেই সুযোগ নিয়ে অনেকেই অনেক বানোয়াট তথ্য প্রকাশ করছেন যা ব্যাপকভাবে বিশ্বাসও করছে মানুষ।

যেমন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে দানি আলভেসের একটি মতামত সম্প্রতি বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যদিও প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও পারস্পারিক শ্রদ্ধা ও ভালোবাসার কথা দানি আলভেস আগেও বলেছেন অনেকবার। কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদে থাকাকালে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হওয়া নিয়ে দানি আলভেসের স্মৃতিচারণমূলক বক্তব্যটির কোনো সত্যতা পাওয়া যায়নি। বলা চলে, বক্তব্যটিকে বানেয়াট ও গুজব।

কী সেই বক্তব্য?

দানি আলভেস মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে বলেছেন (কবে, কোথায় তা উল্লেখ না করা পূর্বক) :

"বার্সেলোনায় কেউই তাকে (রোনালদোকে) পছন্দ করত না—ক্লাব, খেলোয়াড়, এমনকি ম্যানেজমেন্টও না। সেটা মেসি বা দুই দলের প্রতিদ্বন্দ্বিতার কারণে ছিল না। বরং কারণ ছিল, সে মাত্র এক মুহূর্তেই যে ক্ষতি করতে পারত।

“তখন সবচেয়ে খারাপ অনুভূতি ছিল বল হারিয়ে তাকিয়ে তাকিয়ে দেখা, রিয়াল মাদ্রিদ পালটা আক্রমণে উঠে যাচ্ছে আর সেখানে ক্রিশ্চিয়ানো উপস্থিত। একবার সে ফাঁকা জায়গা পেয়ে গেলে, বুঝে যেতাম—বিপদে পড়েছি। সে ছিল অত্যন্ত সরাসরি, ভীষণ শক্তিশালী এবং নির্মম। আপনি আশি মিনিট নিখুঁতভাবে রক্ষণ করতে পারেন। তবুও সে কোনো না কোনোভাবে আপনাকে শাস্তি দেওয়ার পথ খুঁজে নিত।

"স্বীকার করা কঠিন, কিন্তু এমন মুহূর্তও ছিল যখন তাকে দেখে মনে হতো, ‘এমন এক দানব যদি নিজের দলে থাকত!’ প্রতিটি দলই এমন একজন ফরোয়ার্ড চায়, যার মধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করার সেই মানসিকতা, আগ্রাসন এবং অদম্য ক্ষুধা থাকে।

“প্রতিদ্বন্দ্বিতা আপনাকে কিছু খেলোয়াড়কে অপছন্দ করতে শেখায়, কিন্তু একই সঙ্গে তাদের প্রতি শ্রদ্ধাও তৈরি করে। ক্রিশ্চিয়ানো ছিল তেমনই একজন—যার বিপক্ষে খেলতে আপনি ঘৃণা করতেন, কারণ জানতেন, আপনার একটি মাত্র ভুলই তার জন্য পুরো ম্যাচের চিত্র বদলে দেওয়ার জন্য যথেষ্ট।”

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।