খেলারদেশ

মিরাজ অধ্যায়ের সমাপ্তি, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব হারালেন মেহেদি হাসান মিরাজ। টি-টুয়েন্টির মতো ওয়ানডে দলেরও নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।

মিরাজ অধ্যায়ের সমাপ্তি, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

মিরাজকে বদলে ওয়ানডেতে লিটন দাসকে অধিনায়ক করেছে বিসিবি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

টি-টোয়েন্টি সংস্করণের পর ওয়ানডের অধিনায়কত্ব পেলেন লিটন দাস। বিসিবির বোর্ডসভা শেষে এই সিদ্ধান্ত জানান সভাপতি তামিম ইকবাল। বুধবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত হয়েছে। সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা দুজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সে কারণেই মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার থেকে।সরিয়ে দেওয়া হয়েছে।

ওয়ানডের দায়িত্ব পাওয়ায় সাদা বলের দুই সংস্করণেই লিটনের কাঁধে নেতৃত্বের দায়িত্বভার।থাকবে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তখনই, তার অধিনায়কত্ব নিয়ে হয় তুমুল সমালোচনা, গুঞ্জন ওঠে দায়িত্ব হারাতে পারেন।

সেই গুঞ্জনকে সত্যি পরিণত করে অধিনায়কত্ব হারালেন এই ডানহাতি অলরাউন্ডার। যদিও গুঞ্জন ছিল, নাজমুল হোসেন শান্ত এই দায়িত্ব পেতে পারেন। তবে, তাকে ফের দায়িত্বে ফেরানো হয়নি। মিরাজের অধীনে ২৪ ম্যাচে ১০ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে হারে বাংলাদেশ। পাশাপাশি ঘরের মাঠে সবশেষ চার ওয়ানডে সিরিজ জিতেছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হারায় টাইগার দল। প্রতিটি সিরিজই জিতেছিল ২-১ ব্যবধানে।

পূর্ণ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে সাত সিরিজে দলকে নেতৃত্ব দেন মিরাজ। ঘরের মাটিতে চার সিরিজের সবকটি জিতলেও, বিদেশের মাঠে খেলা তিনটি সিরিজেই হেরেছে দল।

২০২৫ সালে শ্রীলঙ্কা সফরের আগে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে হুট করে মিরাজকে ওয়ানডে অধিনায়কত্ব দেওয়া হয়। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের নেওয়া ওই সিদ্ধান্ত নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয়েছিল

মিরাজের স্থলাভিষিক্ত হওয়া লিটনের ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তার অধীনে ৭ ম্যাচে ৩ জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরাজকে সরিয়ে দেওয়ায় তিন সংস্করণে তিন অধিনায়কের যুগ থেকে সরে দাঁড়ালো বাংলাদেশ। ওয়ানডের দায়িত্ব লিটনকে দেওয়ায় সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়কের যুগে ফের প্রবেশ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।