রাতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ
স্কোয়াডে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের সামনে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হচ্ছে।

ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের উদযাপণ। - ফাইল ছবি
২৩ বছরের লম্বা বিরতি ফুরাচ্ছে। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
শুক্রবার রাত ১১.৫৫ মিনিটের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে দলের।
সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। ওই সফরের ২৩ বছর পর দেশটির মাটিতে কোনো টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।
ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবেন দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা।
আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে। দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে।
সিরিজ শুরুর আগে ম্যাকাইয়ে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।