নাহিদের চোটের কারণ অতিরিক্ত ওয়ার্কলোড নয় : শাহরিয়ার নাফিস
নাহিদের ইনজুরিকে দূর্ভাগ্যজনক বলে অ্যাখ্যায়িত করেন শাহরিয়ার নাফিস। তিনি মনে করেন ম্যাচ খেলার পরিবর্তে বোলিং করতে গেলেও এই ডানহাতি পেসারের চোট হতে পারত।

চোটের কারণে বাইরে থাকা এই পেসার এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। -ফাইল ছবি।
চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারছেন না নাহিদ রানা। তাতে ক্রিকেটপাড়ায় রব উঠেছে, নাহিদের ওপর দেওয়া হয়েছে বাড়তি ওয়ার্কলোড। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তেমন কিছু হয়নি।
জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। এরপর থেকেই তার ওয়ার্কলোড নিয়ে কথা উঠেছিল।
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার করেন শাহরিয়ার নাফিস। তিনি বলেন, “২০ দিনের মধ্যে ২৪-২৫ ওভার বোলিং করা কোনোভাবেই অতিরিক্ত বোলিং নয়। আমরা খেলোয়াড়দের ওয়ার্কলোড হাতে ধরে হিসাব করি না। ক্যাটাপাল্ট জিপিএস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের লোড পর্যবেক্ষণ করা হয়। নাহিদের ওয়ার্কলোড ছিল একেবারেই স্বাভাবিক।”
নাহিদের চোটকে দূর্ভাগ্যজনক ঘটনা বলে অ্যাখ্যায়িত করেছেন সাবেক এই বাঁহাতি ওপেনার। তিনি বলেন, “অনেকে বলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলালে হয়তো ইনজুরি হতো না। কিন্তু একই ইনজুরি অস্ট্রেলিয়ায় নেট সেশনেও হতে পারত। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা নিশ্চিত করে বলতে পারি, নাহিদকে দিয়ে অতিরিক্ত বোলিং করানো হয়নি।”
চোটে ভোগা নাহিদ রানা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। পুরোনো শিনবোনের ইনজুরি নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছেন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।