রোনালদিনিয়ো
রোনালদিনিয়োর কারাগারের দিনগুলো
রোনালদিনিয়োর মুখে অবিশ্বাস্য অভিজ্ঞতার গল্প। কেমন ছিল রোনালদিনিয়োর কারাগারের দিনগুলো?

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়োর নাম শুনলেই চোখে ভেসে ওঠে হাসিমাখা মুখ, দুর্দান্ত ড্রিবলিং আর অবিশ্বাস্য সব স্কিল। তবে বছর ছয়েক আগে তার একটা ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
২০২০ সালের মার্চে জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের অভিযোগে রোনালদিনিয়ো ও তার ভাই রবার্তো দে আসিসকে গ্রেপ্তার করা হয়। বিশ্বখ্যাত ফুটবল জাদুকরের গ্রেপ্তারের সংবাদটি মুহূর্তেই শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমে।

জাল পাসপোর্ট
সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে রোনালদিনিয়ো মুখ খুলেছেন:
তার ভাষায়, বাকি সব বন্দি তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তারা সঙ্গে সঙ্গে কারারক্ষীদের অনুরোধ করেন একটা ফুটবল ম্যাচের আয়োজন করতে। শুধু ম্যাচই না, সবাই রোনালদিনিয়োর বিখ্যাত ড্রিবল, ফ্রিস্টাইল আর কৌশলও দেখতে মুখিয়ে ছিলেন।
রোনালদিনিয়ো জানান, গ্রেপ্তারের পরদিন সকালেই তাকে পাঁচজনের (ফাইভ-এ-সাইড) একটি ফুটবল ম্যাচে অংশ নিতে হয়। ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন কারারক্ষী ও কারাগারের কয়েকজন কর্মকর্তা। অনেকেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন।
মজার ব্যাপার হলো, সেই ম্যাচে তার দল ১১-২ গোলে ম্যাচ জেতে। নিজেই ৫ গোল ও ৬ অ্যাসিস্ট করে সবগুলো গোলে অবদান রাখেন।

জেলখানায় বন্দিদের নিয়ে ফুটবল টুর্নামেন্টে রোনালদিনিয়ো
গ্রেপ্তারের পর প্রায় এক মাস তারা রাজধানী আসুনসিওনের একটি উচ্চ নিরাপত্তার কারাগারে ছিলেন। পরে আদালত তাদের গৃহবন্দি থাকার অনুমতি দেয় এবং একটি হোটেলে স্থানান্তর করা হয়। কয়েক মাস পর মামলার নিষ্পত্তি হলে তারা মুক্তি পান। প্রসিকিউটররা সিদ্ধান্তে পৌঁছান যে রোনালদিনিয়ো একটি জালিয়াতি চক্রের ফাঁদে পড়েছিলেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে অপরাধে জড়িত ছিলেন—এমন প্রমাণ পাওয়া যায়নি।

কারাগারে টুর্নামেন্টের আয়োজনও করা হয়েছিল বলে জানা যায়। যেখানে রোনালদিনিয়ো নিজের কারিশমা দেখাতে ভুল করেননি। এমনকি পুরস্কার হিসেবে এক বিশাল বারবিকিউ আয়োজনের কথাও সে সময় ব্যাপক আলোচনায় আসে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।