খেলারদেশ

নেইমার

ফুটবলার হতে চান না নেইমারের ছেলে

ফুটবলার হতে চান না নেইমারের ছেলে
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের ছেলে ফুটবলকে নিজের ভবিষ্যৎ হিসেবে দেখছেন না। ১৪ বছর বয়সী দাভি লুক্কা জানিয়েছেন, খেলাধুলার চেয়ে ব্যবসার প্রতিই তার আগ্রহ বেশি।

ব্রাজিলের গণমাধ্যম অনুযায়ী, দাভি ভবিষ্যতে বাবার ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্ব নিতে চান। তার মা-ও এ সিদ্ধান্তকে সমর্থন করছেন। এক সাক্ষাৎকারে দাভি বলেন, “আমি আসলে খেলাধুলা তেমন পছন্দ করি না।”

দাভি লুক্কা

দাভি লুক্কা

ব্রাজিল জাতীয় দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন। তবে বাবার কোন গুণটি সবচেয়ে বেশি ভালো লাগে, এমন প্রশ্নে দাভির উত্তর ছিল, “আমার বাবা সেরা। কিন্তু আমি নিজের পথেই এগোতে চাই। তার বিনয়ই আমার সবচেয়ে ভালো লাগে।”

ছেলের এই সিদ্ধান্তে নেইমারেরও কোনো আপত্তি নেই। তার মতে, নিজের ভবিষ্যৎ কোন পথে গড়বে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দাভিরই থাকা উচিত।

Image

যেখানে তারকা ফুটবলারদের অনেক সন্তানই বাবা-মায়ের পথ অনুসরণ করে ফুটবলে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে, সেখানে দাভি লুক্কার ভিন্ন সিদ্ধান্ত নজর কেড়েছে। মাঠের বদলে তিনি ভবিষ্যতে ব্যবসা পরিচালনার দিকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।