এমবাপ্পে
এমবাপ্পে বার্সেলোনায়?!
বার্সেলোনায় এমবাপ্পে, সঙ্গী এসতের এক্সপোসিতো।

ব্যস্ত মৌসুম শেষে ছুটি উপভোগ করছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রেমিকা ও স্প্যানিশ অভিনেত্রী এসতের এক্সপোসিতোকে সঙ্গে নিয়ে ইউরোপ ভ্রমণে বের হওয়া এই তারকাকে এবার দেখা গেছে বার্সেলোনার অন্যতম বিখ্যাত স্থাপনা সাগরাদা ফামিলিয়া গির্জা পরিদর্শন করতে।
২০২৫-২৬ মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। এরপর ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের সবগুলো ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেন এবং দলকে চতুর্থ স্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ ও ক্লান্তিকর মৌসুম শেষে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিয়ম অনুযায়ী তিন সপ্তাহের ছুটি পাওয়ায় আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিশ্রামের সুযোগ রয়েছে তার।

সেই সুযোগেই এমবাপ্পে ও এক্সপোসিতো বার্সেলোনা সফরে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তারা শহরের ঐতিহাসিক ও পর্যটকদের কাছে জনপ্রিয় সাগরাদা ফামিলিয়া গির্জা ঘুরে দেখছেন।
বিশ্বের অন্যতম বিখ্যাত স্থপতি আন্তোনি গাউদির নকশায় নির্মিত সাগরাদা ফামিলিয়া বার্সেলোনার সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। প্রায় ১৭২.৫ মিটার উচ্চতার এই গির্জার চূড়ায় রয়েছে ১৭ মিটার উঁচু একটি ক্রস। সম্প্রতি গাউদির মৃত্যুর ১০০ বছর পূর্তিও উদযাপন করা হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বী এমবাপ্পের এই ঐতিহাসিক গির্জা পরিদর্শন তার ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কয়েক মাস ধরে এমবাপ্পে ও এসতের এক্সপোসিতোর সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। ছুটির এই সফর সেই সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকেই।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।