ব্রেকিং নিউজ
বিশ্বকাপে মেসি-রোনালদোকে হত্যাচেষ্টা
মেসিকে আত্মঘাতী হামলার হুমকি, রোনালদোর হোটেলেও অনুপ্রবেশের চেষ্টা

২০২৬ বিশ্বকাপকে ঘিরে ভয়াবহ নিরাপত্তা হুমকির তথ্য সামনে এসেছে। ফাঁস হওয়া মার্কিন পুলিশ নথির বরাতে জানা গেছে, টুর্নামেন্ট চলাকালে মেসি, রোনালদোসহ খেলোয়াড় ও রেফারিরা বিভিন্ন হুমকির মুখে ছিলেন।
আর্জেন্টিনা ও মেসি ছিলেন হুমকির অন্যতম লক্ষ্য। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে এক ব্যক্তি বিমানবন্দরে ফোন করে স্টেডিয়ামে হামলার হুমকি দেয়। তার দাবি ছিল, অস্ত্র নিয়ে আরও দুজনের সঙ্গে মাঠে ঢুকে পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলা করবে। মেসিকেও হত্যার হুমকি দেওয়া হয়। আর্জেন্টিনা-ইজিপ্ট ম্যাচের আগেও মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি স্টেডিয়ামে ঢুকে শরীরে বাঁধা বোমা বিস্ফোরণের কথা লেখে। ম্যাচ চলাকালে স্টেডিয়ামের গ্যালারির আবর্জনার বাক্সে তিনটি বোমা থাকার দাবিও করা হয়। পরে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।
ক্রিশ্চিয়ানো রোনালদোকেও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়েছিল। এক ব্যক্তি তার থাকার জায়গার তথ্য জানতে চেয়েছিল বলে এক ফিফা কর্মী অভিযোগ করেন। আরেক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে লিফটে তার সঙ্গে ওঠার চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে।
রেফারিরাও হুমকি থেকে রেহাই পাননি। আর্জেন্টিনা-ইজিপ্ট ম্যাচের সিদ্ধান্তের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের কাছে ৬ হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়। ভিডিও রেফারি উইলি দেলাজোও মৃত্যুর হুমকি পান।
গোল বা গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করা খেলোয়াড়দেরও হুমকি দেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডকে পাস না দেওয়ায় নরওয়ের আলেক্সান্ডার সোরলথ ও তার স্ত্রীকে হুমকি দেওয়া হয়। পেনাল্টি মিস করে একই ধরনের হুমকির মুখে পড়েন কলম্বিয়ার জন জ্যামিন্টন কামপাজ।
বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজিরবিহীন। ইংল্যান্ডের মিডিয়া সেন্টারে এক ব্যক্তি রেঞ্চ হাতে ঢুকে পড়ে। পরে সেখানে তিন স্তরের নিরাপত্তা বলয়, কংক্রিট ব্যারিয়ার ও অ্যান্টি-স্নাইপার ব্যবস্থা করা হয়। ড্রোন ঠেকাতে ছিল নো-ফ্লাই জোনও।
ফাঁস হওয়া নথির এসব তথ্য সত্য হলে, ২০২৬ বিশ্বকাপ শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, নিরাপত্তার দিক থেকেও ছিল বড় চ্যালেঞ্জ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।