খেলারদেশ

উসমান দেম্বেলে

দেম্বেলের স্ত্রী মুখ ঢেকে রাখেন কেন?

এর ব্যাখ্যা জানালেন ফরাসি তারকা

দেম্বেলের স্ত্রী মুখ ঢেকে রাখেন কেন?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা উসমান দেম্বেলে। তিনি ও তার স্ত্রী রিমা এদবুশে বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। বিশেষ করে প্রকাশ্যে রিমার মুখ ঢাকা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। এক সাক্ষাৎকারে দেম্বেলেকে এ বিষয়ে প্রশ্নও করা হয়। দেম্বেলে হেসে বলেন, ‘আমি জানতাম, আপনি এই প্রশ্নটা করবেন।’

এরপর পিএসজির ফরাসি তারকা জানান, রিমার মুখ ঢেকে রাখার বিষয়টি মূলত তার ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত পছন্দের সঙ্গে সম্পর্কিত। দেম্বেলে বলেন, ইসলামে মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক না। তবে তার স্ত্রী ধর্মীয়ভাবে অত্যন্ত অনুগত, তাই নিজের ইচ্ছাতেই এই পোশাক বেছে নিয়েছেন। একই সঙ্গে তিনি স্বভাবগতভাবেও বেশ সংযত।

মজার ছলে দেম্বেলে আরও জানান, মাঝে মাঝে তিনি স্ত্রীকে প্রকাশ্যে মুখ দেখানোর অনুরোধ করেন। কিন্তু রিমার উত্তর থাকে, ‘আমি চাই না মানুষ প্রকাশ্যে আমার মুখের দিকে তাকাক। আমার সুন্দর মুখ শুধু তোমার জন্য।’

দেম্বেলে ও রিমার সম্পর্কের শুরু ২০১৬ সালের দিকে, যখন ফরাসি ফরোয়ার্ড রেঁনে খেলতেন। ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়ে করেন। পরের বছর তাদের ঘরে কন্যাসন্তান জন্ম নেয়। তবে মেয়ের নাম এখনো প্রকাশ্যে আনেননি তারা।

১৯৯৯ সালে মরক্কোর এক বারবার পরিবারে জন্ম নেওয়া রিমা পরে ফ্রান্সে বেড়ে ওঠেন। তিনি ‘রাযালায়ে’ নামে ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন। তার ব্র্যান্ডে আধুনিক ডিজাইনের সঙ্গে ইসলামী মূল্যবোধ ও শালীনতার সমন্বয় দেখা যায়।

ফুটবলের আলো ঝলমলে দুনিয়ায় দেম্বেলে-রিমার সম্পর্ক তাই কিছুটা ব্যতিক্রমী। যেখানে তারকা স্বামী মাঠে আলোচনার কেন্দ্রে থাকলেও স্ত্রী নিজের বিশ্বাস, ব্যক্তিগত গোপনীয়তা ও নিজস্ব পরিচয়কে রেখেছেন আড়ালেই।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।