আবারও পিএসজিতে ফিরলেন লুকাস দিনিয়ে
িদিনিয়ে ২০১৬ সালে পাড়ি জমান স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়।

লুকাস দিনিয়ে
ইংলিশ ফুটবলে আট বছর কাটিয়ে পুরোনো ঠিকানায় ফিরলেন লুকা দিনিয়ে। অ্যাস্টন ভিলা থেকে তিন বছরের চুক্তিতে ফরাসি এই লেফট-ব্যাককে দলে নিয়েছে পিএসজি। রোববার এক বিবৃতিতে দিনিয়েকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
৩৩ বছর বয়সী দিনিয়ে এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলেছেন। ক্লাবটির হয়ে দুই মৌসুমে দুটি লিগ আঁসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছিলেন তিনি। ১১ বছর পর আবারও ফরাসি রাজধানীর ক্লাবটিতে ফিরলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
দিনিয়ের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ফরাসি ক্লাব লিলেতে। সেখানে নজর কাড়ার পর ২০১৩ সালে যোগ দেন পিএসজিতে। পরে এক মৌসুম ধারে ইতালির রোমায় খেলেন তিনি। ২০১৬ সালে পাড়ি জমান স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়।
ন্যু ক্যাম্পে দুই মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৬ ম্যাচ খেলেন দিনিয়ে। এ সময়ে একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জেতেন তিনি।
২০১৮ সালে ইংলিশ ক্লাব এভারটনে যোগ দিয়ে ইংল্যান্ডে পা রাখেন দিনিয়ে। সেখানে সাড়ে তিন মৌসুম কাটানোর পর ২০২২ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেন। উনাই এমেরির অধীনে ভিলার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।
অ্যাস্টন ভিলার হয়ে সাড়ে চার বছরে ১৮২ ম্যাচ খেলেছেন দিনিয়ে। এ সময়ে ক্লাবটির হয়ে ২০২৬ সালে ইউরোপা লিগের শিরোপাও জেতেন তিনি। ভিলায় নিজের অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরাসি ডিফেন্ডার।
এবার দীর্ঘ আট বছর পর ইংলিশ ফুটবলকে বিদায় জানিয়ে নিজ দেশের ফুটবলে ফিরলেন দিনিয়ে। আর প্রত্যাবর্তনের গন্তব্য হিসেবে বেছে নিলেন নিজের পরিচিত ক্লাব পিএসজিকেই। ১১ বছর পর প্যারিসে ফিরে এবার নতুন অধ্যায়ে ক্লাবটির হয়ে কতটা অবদান রাখতে পারেন, সেটিই দেখার বিষয়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।