মেসি
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ মেসির
পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ মেসির

পরিবারের শোকের মুহূর্তেও সংবাদমাধ্যমের আগ্রহ যে সীমা ছাড়িয়ে যাবে, এমনটা আশা করেননি লিওনেল মেসির পরিবার। বাবার শেষকৃত্যকে কেন্দ্র করে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এবার আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেসির আইনজীবী দল।
মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি আনুমানিক শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের ভেতর রোসারিওর এক ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাবার মৃত্যুর পর রোববার রোসারিওতেই অনুষ্ঠিত হয় তার ব্যক্তিগত শেষকৃত্য। সেখানে কেবল ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল।

হোর্হে মেসি
কিন্তু অভিযোগ উঠেছে, শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত ও শোকাবহ মুহূর্তেও কতিপয় আর্জেন্টাইন সংবাদমাধ্যম পরিবারের গোপনীয়তার সীমা অতিক্রম করেছে। ব্যক্তিগত মুহূর্তের ছবি ও তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা ‘সাংবাদিকতার সীমা’ লঙ্ঘন করেছে বলেই অভিযোগ মেসির পক্ষের।
এই ঘটনায় আর নীরব থাকেনি মেসির পরিবার। আইনজীবীদের মাধ্যমে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। অর্থাৎ, এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। বাবার শেষকৃত্য শেষ হওয়ার পরপরই রোসারিও ছাড়েন মেসি। এরপর তিনি ফিরে যান যুক্তরাষ্ট্রের মায়ামিতে, যেখানে বর্তমানে তার ক্লাব ও পরিবারের জীবনযাপন।
হোর্হে মেসির মৃত্যু অবশ্য এই গ্রীষ্মে মেসি পরিবারের জন্য প্রথম বড় আঘাত নয়। ২০২৬ বিশ্বকাপ চলাকালীনও হোর্হে মেসির শারীরিক অবস্থাকে ঘিরে গুজব ছড়িয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে নিজেই সেই খবর অস্বীকার করতে হয়। একই সময়ে মেসি পরিবারের পক্ষ থেকেও সংবাদমাধ্যমের কাছে মানবিকতা দেখানোর আবেদন জানানো হয়েছিল।
মেসির মতো বিশ্বখ্যাত তারকার ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের আগ্রহ নতুন কিছু নয়। কিন্তু এরকম স্পর্শকাতর মুহূর্তে গণমাধ্যম যেন নিজেদের সীমা ছাড়িয়ে গেল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।