খেলারদেশ

মেসি

মেসির নতুন সিদ্ধান্ত

বাবার মৃত্যুর পর নিজের ক্লাব ইন্টার মায়ামি সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি

মেসির নতুন সিদ্ধান্ত

লিওনেল মেসি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

লিওনেল মেসির জীবনে এখন ফুটবলের চেয়ে পরিবারই বেশি গুরুত্বপূর্ণ। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর আর্জেন্টিনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। কবে তিনি যুক্তরাষ্ট্রে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। অর্থাৎ তার যুক্তরাষ্ট্রে ফেরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারের কঠিন এই সময়ে স্বজনদের পাশে থাকতে আপাতত দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। ফলে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার সময়ও অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে এক ম্যাচে মেসির অনুপস্থিতি নিশ্চিত হয়েছে। আগামী ১৩ আগস্ট লিওনের বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলতে পারবেন না ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। এখন পর্যন্ত ১৮ ম্যাচে তাঁর গোল ১৫টি, সঙ্গে রয়েছে ৮টি অ্যাসিস্ট। তবে এই মুহূর্তে মাঠের পরিসংখ্যান নয়, পরিবারের শোকই মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবার মৃত্যুর পর তাই ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়ে প্রিয়জনদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

হোর্হে মেসি ৬৮ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর মারা যান। মেসির ক্যারিয়ারে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ; শৈশবের চিকিৎসা থেকে শুরু করে বার্সেলোনায় তাঁর ঐতিহাসিক যাত্রার পেছনেও ছিলেন হোর্হে। এখন বাবাকে হারানোর পর মেসি আপাতত ফুটবলের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কবে আবার ইন্টার মায়ামির জার্সিতে তাঁকে দেখা যাবে, তার উত্তর আপাতত সময়ের কাছেই।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।